Tranding

01:40 PM - 04 Feb 2026

Home / National / মমতার খাড়গে প্রস্তাবে জটিলতা, বিহারের মুখ‍্যমন্ত্রীকে ফোন রাহুলের?

মমতার খাড়গে প্রস্তাবে জটিলতা, বিহারের মুখ‍্যমন্ত্রীকে ফোন রাহুলের?

আরজেডি সূত্রে খবর মিলেছে, নীতীশ যে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মুখ সে কথা স্বীকার করেছেন রাহুল গান্ধী। ওয়াকিবহল মহলের মত, নীতীশকে চটালে তা আখেরে জোটেরই ক্ষতি। সেক্ষত্রে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করবে।

মমতার খাড়গে প্রস্তাবে জটিলতা, বিহারের মুখ‍্যমন্ত্রীকে ফোন রাহুলের?

মমতার খাড়গে প্রস্তাবে জটিলতা, বিহারের
মুখ‍্যমন্ত্রীকে ফোন রাহুলের?
 

 
22 Dec 2023
    

১৯ ডিসেম্বর দিল্লিতে চতুর্থ দফার বৈঠক ছিল বিরোধী শিবির ইন্ডিয়া জোটের। সেই বৈঠকে পর প্রথমবার বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জেডিইউ সূত্রে খবর, ফোনালাপে দুই নেতার মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া জোট শক্তিশালী করতে কী কী স্ট্র্যটেজির প্রয়োজন সেই নিয়ে কথা হয়েছে দুই নেতার। পাশাপাশি বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কংগ্রেসের কী অবস্থান রয়েছে তা নিয়েও কথা হয়ে থাকতে পারে।

 

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতাকে প্রস্তাবে সমর্থন জানিয়ে ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে তাতেই নাকি অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রধান লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, খাড়গের নাম প্রস্তাবে নাকি দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়েও যান তাঁরা, এমনটাই খবর সূত্রের। প্রধানমন্ত্রী পদের জন্য মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হবে তা নাকি আগে থেকে জানতেন না নীতীশ। এদিকে নীতীশ কুমারকে রাহুলের ফোন প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে তবে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন সোনিয়া পুত্র? কারণ আরজেডি সূত্রে খবর মিলেছে, নীতীশ যে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মুখ সে কথা স্বীকার করেছেন রাহুল গান্ধী। ওয়াকিবহল মহলের মত, নীতীশকে চটালে তা আখেরে জোটেরই ক্ষতি। সেক্ষত্রে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করবে। প্রশ্ন উঠবে জোটের ভবিষ্যত নেই। তাই কি নীতীশের ক্ষোভ প্রশমনে তড়িঘড়ি তাঁকে 'সন্তুষ্ট' করতে ফোন করলেন রাহুল? রাজনৈতিক মহলের জল্পনা এত সহজে শেষ হওয়ার নয়। সূত্রের খবর, বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে দু'জনের মধ্যে।

সূত্রের খবর, রাহুলকে আশ্বস্ত করেছেন নীতীশ। তিনি জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভায় যে কোনও দিন কংগ্রেস কোটার মন্ত্রীর সংখ্যা বাড়াতে তিনি তৈরি। 

    
 

Your Opinion

We hate spam as much as you do