Tranding

10:27 AM - 04 Feb 2026

Home / National / শেষ দিনেও সফল ব্যাঙ্ক ধর্মঘট, বুধ ও বৃহস্পতিবার বিমা ধর্মঘট

শেষ দিনেও সফল ব্যাঙ্ক ধর্মঘট, বুধ ও বৃহস্পতিবার বিমা ধর্মঘট

বিলগ্নিকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া ব্যাঙ্ক ও বিমা ধর্মঘটে সামিল ১০টি ট্রেড ইউনিয়ন। অন্তত দশ লক্ষ ব্যাঙ্ককর্মী এই ধর্মঘটকে সমর্থন করছেন। কেন্দ্রের তরফে দুটি ব্যাঙ্কের বেসরকারিকরনের কথা ঘোষনা করা হয়। এই বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়েই পথে নেমেছেন ব্যাঙ্ক কর্মীরা।

শেষ দিনেও সফল ব্যাঙ্ক ধর্মঘট, বুধ ও বৃহস্পতিবার বিমা ধর্মঘট

শেষ দিনেও সফল ব্যাঙ্ক ধর্মঘট, বুধ ও বৃহস্পতিবার বিমা ধর্মঘট

 

রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের বেসরকারিকরনের বিরুদ্ধে সোমবার এবং মঙ্গলবার ব্যাঙ্ক ও বিমা ধর্মঘটের দ্বিতীয় দিনেও ব্যাঙ্ক এবং এটিএম বন্ধ রাখল ব্যাঙ্ক কর্মীরা। অন্যদিকে বুধবার সাধারণ বিমা শিল্প এবং বৃহস্পতিবার এলআইসির কর্মীরাও ধর্মঘট ডেকেছেন। সব মিলিয়ে চারদিন ধরে বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা।


রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের (privatization of state-owned banks) প্রতিবাদেই দেশজুড়ে চলেছে ব্যাঙ্ক ধর্মঘট(Bank strike in India)। ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস(United Forum of Bank Unions)। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস মূলত অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িজ অ্যাসোসিয়েশিন এবং ন্যাশনাল অর্গনাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স সহ নয়টি ইউনিয়নের একটি সংস্থা। ধর্মঘট সফল করতে দেশজোড়া প্রচারাভিযানও চালানো হচ্ছে তাদের তরফে। এদিকে বৃহস্পতি ও শুক্রবার এই দুদিনের ধর্মঘটে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সমস্ত সরকারি, বেসরকারি ব্যাঙ্কের প্রায় ছয হাজার শাখা ও বারো হাজার এটিএম বন্ধ(closed ATM services) থাকছে। আর তাতেই চরমে উঠেছে সমস্যা। ধর্মঘটের সরাসরি প্রভাব পড়ল রাজ্যের প্রায় সমস্ত ব্যাঙ্কেই। 


বিলগ্নিকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া ব্যাঙ্ক ও বিমা ধর্মঘটে সামিল  ১০টি ট্রেড ইউনিয়ন। অন্তত দশ লক্ষ ব্যাঙ্ককর্মী এই ধর্মঘটকে সমর্থন করছেন। কেন্দ্রের তরফে দুটি ব্যাঙ্কের বেসরকারিকরনের কথা ঘোষনা করা হয়। এই বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়েই পথে নেমেছেন ব্যাঙ্ক কর্মীরা। তাদের দাবি না মেনে নিলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do