রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটিতে পৌঁছতে ১২ বছর সময় লেগেছে। পরবর্তী ১৫ বছরে তা ৯০০ কোটিতে পৌঁছবে। পরিষ্কার করে বলতে গেলে ২০৩৭ নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছবে। এছাড়াও রাষ্ট্রসংঘের অনুমান, বিশ্বের জনসংখ্যা ২০৫০-এ ৯৭০ কোটিতে পৌঁছবে।
বিশ্বের জনসংখ্যা মঙ্গলবার ৮০০ কোটি পেরিয়ে গেল ! ৪৮ বছরে দ্বিগুণ, পরের ডাবল কত বছরে?
November 15, 2022,
মঙ্গলবার বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পেরিয়ে যাবেন। এমনটাই অনুমান রাষ্ট্রসংঘের। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে, ১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ৪০০ কোটি পৌঁছেছিল। অর্থাৎ গত ৪৮ বছরে বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। আগামী কয়েক দশক ধরে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানের দ্বিগুণ জনসংখ্যা কখনই ঘটবে না। এটা মূলত হয়েছে, মৃত্যু কম এবং আয়ু বৃদ্ধির কারণে।
আগামী কয়েক দশক ধরে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানের দ্বিগুণ জনসংখ্যা কখনই ঘটবে না। এটা মূলত হয়েছে, মৃত্যু কম এবং আয়ু বৃদ্ধির কারণে। পরিষ্কার করে বলতে গেলে প্রতি ১০০ কোটি মানুষের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা যেমন বেড়েছে, ঠিক তেমনই বেড়েছে মধ্য বয়স্কদের সংখ্যা। এই মধ্য বয়স্করাই জনসংখ্যাকে দুভাগে ভাগ করে দেন।
রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটিতে পৌঁছতে ১২ বছর সময় লেগেছে। পরবর্তী ১৫ বছরে তা ৯০০ কোটিতে পৌঁছবে। পরিষ্কার করে বলতে গেলে ২০৩৭ নাগাদ বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছবে। এছাড়াও রাষ্ট্রসংঘের অনুমান, বিশ্বের জনসংখ্যা ২০৫০-এ ৯৭০ কোটিতে পৌঁছবে।
১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ৪০০ কোটি। সেই সময় জনসংখ্যার গড় বয়স ছিল ২০.৬ বছর। অর্থাৎ সেই সময় বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বয়স ২২.২ বছরের কম ছিল। বাকি অর্ধেক তার থেকে বেশি ছিল। বর্তমানে এই গত হল ৩০.৫ বছর। স্বাস্থ্য গবেষণায় অগ্রগতি এবং মা-শিশু মৃত্যুর হার কমের কারণও গড় বয়সের পরিবর্তনের অন্যতম কারণ।
এই মুহূর্তে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি। ২১০০ সালের আগে বিশ্বের জনসংখ্যা হাজার কোটি পেরিয়ে যাবে। ২০৮৬ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৪০ কোটি। রাষ্ট্রসংঘের পাশাপাশি অনেক বিশেষজ্ঞ বলছেন, বিশ্বের জনসংখ্যা চিরকালই বাড়বে এমনটা নয়। শতাব্দীর কোনও এক সময় তা সর্বোচ্চে পৌঁছে যাওয়ার পরে তা হ্রাস পেতে শুরু করবে।
২০২২-এর বিশ্বের প্রথম পাঁচ জনবহুল দেশের প্রথমেই রয়েছে চিন। তাদের জনসংখ্যা ১৪২.৬ কোটি। ভারতের জনসংখ্যা ১৪১.৭ কোটি। পরের তিনটি দেশ হল যথাক্রমে আমেরিকা ৩৩.৮ কোটি, ইন্দোনেশিয়া ২৭.৬ কোটি এবং পাকিস্তান ২৩.৬ কোটি।
We hate spam as much as you do