Tranding

03:23 PM - 04 Feb 2026

Home / National / দলভাঙা MLA, MP দের বহিস্কার করে বিজেপিকে দায়ী করলেন পাওয়ার

দলভাঙা MLA, MP দের বহিস্কার করে বিজেপিকে দায়ী করলেন পাওয়ার

শরদ পওয়ার বলেন, “আজ মহারাষ্ট্র-সহ গোটা দেশে, জাতি এবং ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল তৈরি করছে কিছু গোষ্ঠী। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজ থেকে আমার লড়াই শুরু। এই ধরনের বিদ্রোহ ঘটেই থাকে। দলকে আমি পুনর্গঠন করব। যারা এনসিপি ভাঙার চেষ্টা করেছে, তাদের আসলে কোথায় থাকার কথা, আমরা তা দেখিয়ে দেব।” রবিবার, নিজ বাসভবনে এনসিপি বিধায়কদের নিয়ে একটি বৈঠক করার পর, একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়ণবীস সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে যোগ দেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে এনডিএ সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও আট এনসিপি বিধায়ক।

দলভাঙা MLA, MP দের বহিস্কার করে বিজেপিকে দায়ী করলেন পাওয়ার

দলভাঙা MLA, MP দের বহিস্কার করে বিজেপিকে দায়ী করলেন পাওয়ার 
 

Jul 03, 2023 


নিজের ভাইপো সহ দলের বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদ দল ভেঙে সিন্ধে মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সকলেই ভেবেছিল মহারাষ্ট্রের বেতাজ বাদশা শারদ পাওয়ার গভীর সংকটে পড়েছেন। তার বক্তব্যে গতকাল এমনই বলেছিলেন।
 ‘গুগলি বল নয়, ডাকাতি’। আর এই ‘ডাকাতি’র একদিন পরই নিজের শক্তি বুঝিয়ে দিলেন শরদ পওয়ার। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষে সাতারা জেলার করদে মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী তথা তাঁর গুরু যশবন্তরাও চভানের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শরদ পওয়ার। তারপর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এনসিপি প্রধান জানান, দেশের সমস্ত বিরোধী দলগুলিকে ‘ধ্বংস’ করার চেষ্টা করছে বিজেপি। তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র-সহ গোটা দেশে, জাতি এবং ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল তৈরি করছে কিছু গোষ্ঠী। তিনি আরও জানিয়েছেন, দলকে তিনি ফের নতুন করে গড়ে তুলবেন। তবে, বিদ্রোহী বিধায়কদের দলে ফিরে আসার পথও খোলা রেখেছেন তিনি। তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে বলেও জানান তিনি।


শরদ পওয়ার বলেন, “আজ মহারাষ্ট্র-সহ গোটা দেশে, জাতি এবং ধর্মের নামে সমাজের মধ্যে ফাটল তৈরি করছে কিছু গোষ্ঠী। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আজ থেকে আমার লড়াই শুরু। এই ধরনের বিদ্রোহ ঘটেই থাকে। দলকে আমি পুনর্গঠন করব। যারা এনসিপি ভাঙার চেষ্টা করেছে, তাদের আসলে কোথায় থাকার কথা, আমরা তা দেখিয়ে দেব।” রবিবার, নিজ বাসভবনে এনসিপি বিধায়কদের নিয়ে একটি বৈঠক করার পর, একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়ণবীস সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে যোগ দেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে এনডিএ সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও আট এনসিপি বিধায়ক। অজিত পওয়ারের দাবি অনুযায়ী, তাঁর সঙ্গে দলের অন্তত ৪০ জন বিধায়ক আছেন। রবিবারই, ৮২ বছরের শরদ পওয়ার জানিয়েছিলেন ভাইপোর এই বিদ্রোহে তিনি আদৌ বিচলিত নন। জনগণের মধ্যে গিয়ে তিনি নতুন করে দল গড়ে তুলবেন। এদিন করদের সভাতেও সেই কথাই বলেছেন।

 

তবে, এনসিপি সমর্থকরা যে এখনও তাঁর সঙ্গেই আছে, এদিনই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এদিন সকালে, পুনের বারামতীর বাসভবন থেকে করদের উদ্দেশে রওনা হন শরদ পওয়ার। যাত্রা পথের বেশ কয়েকটি জায়গায়, সমর্থকদের উচ্ছ্বাসের জেরে তাঁকে থামতে হয়। রাস্তার দুই ধারেই অসংখ্য সমর্থক, শরদ পওয়ারের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিলেন। হাত নেড়ে শরদ পওয়ারের প্রতি তাঁরা তাঁদের ভালবাসা এবং সমর্থন প্রকাশ করেন। করদে, শরদ পওয়ারকে স্বাগত জানান হাজার হাজার এনসিপি সমর্থক। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বালাসাহেব পাতিল এবং আরেক বিধায়ক মকরন্দ পাতিল। শপথ গ্রহণের আগে অজিত পওয়ারের বাংলোতে যে বৈছক হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মকরন্দ। তিনি অবশ্য রাজভবনে যাননি। শরদ পওয়ারের প্রতি কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবনের সম্পর্ক ভালো না থাকলেও , এনসিপি তথা বিরোধী জোটের এই সঙ্কটের সময়ে শরদ পওয়ারের পাশে আছেন তিনিও।


রবিবার সকালে, আকস্মিক ভাবে সকলকে অবাক করে এনডিএ সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পওয়ার। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ছগন ভুজবল, হাসান মুশরিফ-সহ তাঁর অনুগত ৮ বিধায়ক। এরপর, জিতেন্দ্র অওহাদকে বিধানসভায় দলের চিফ হুইপ হিসাবে নিযুক্ত করেছে এনসিপি। একইসঙ্গে তাঁকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এনসিপি নেতা জয়ন্ত পাতিল বলেন, “এনসিপি দলের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছি। জিতেন্দ্র অওহাদের নাম চিফ হুইপ হিসাবে পাঠানো হয়েছে।”
একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নেওয়া দলীয় বিধায়কদের বহিষ্কার করে এনসিপি। সোমবার (৩ জুন), এনসিপির মহারাষ্ট্র শাখার প্রধান জয়ন্ত পাটিল জানিয়েছেন, ওই বিধায়কদের দলীয় প্রতীক ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। এরপরও, তাঁরা যদি দলের প্রতীক ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অজিত পওয়ারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হয়েছে দলের আরও তিন নেতাকে – মুম্বই বিভাগের প্রধান নরেন্দ্র রাঠোড়, আকোলার জেলা প্রধান বিজয় দেশমুখ এবং এনসিপি নেতা শিবাজিরাও গারজে। শরদ পওয়ার বলেছেন, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো মানসিকতা তাঁর নেই। এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ করছেন জয়ন্ত পাতিল।


বহিষ্কার করা হয়েছে দুই সাংসদ প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তাতকরেকেও।  একই সঙ্গে এনসিপির শৃঙ্খলারক্ষা কমিটি অজিত পওয়ারের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৯ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটি বলেছে, “৯ বিধায়ককে অবিলম্বে অযোগ্য ঘোষণা করা উচিত। যদি তাদের বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে দেওয়া হয়, তাহলে তাঁরা দলের স্বার্থ ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাবে।”.

Your Opinion

We hate spam as much as you do