Tranding

03:24 AM - 21 Jun 2026

Home / Politics / বিজেপির সভায় কন্যাশ্রীর 'খেলা হবে' গান বাজলো , দিদিকে মাথায় পা রাখতে বলার পরের দিনই।

বিজেপির সভায় কন্যাশ্রীর 'খেলা হবে' গান বাজলো , দিদিকে মাথায় পা রাখতে বলার পরের দিনই।

এই মুহুর্তে যেকোনো পর্যবেক্ষক বলবেন রাজ্যের বিজেপি আসলে তৃনমুলের প্রাক্তনীদেরই দল। প্রার্থীরা বেশিরভাগই তৃনমুল থেকে সদ্য আসা বিক্ষুব্ধ লোকজন। বামেরা বলেন তৃনমুল বিজেপি একই বাড়ির দুই ঘর

বিজেপির সভায় কন্যাশ্রীর 'খেলা হবে' গান বাজলো , দিদিকে মাথায় পা রাখতে বলার পরের দিনই।

বিজেপির সভায় কন্যাশ্রীর 'খেলা হবে' গান বাজলো , দিদিকে মাথায় পা রাখতে বলার পরের দিনই।

গোসাবায় বিজেপির সভায় শুরুতেই বেজে উঠল খেলা হবে গান। ভুল করে বিজেপির সভায়। তৃণমূলের গান চালিয়ে দেওয়া হয়েছিল ।
বাম-কংগ্রেসের বহু দিনের অভিযোগ বিজেপি তৃনমুলের মধ্যে আঁতাতের কথা। এই মুহুর্তে যেকোনো পর্যবেক্ষক বলবেন রাজ্যের বিজেপি আসলে তৃনমুলের প্রাক্তনীদেরই দল। প্রার্থীরা বেশিরভাগই তৃনমুল থেকে সদ্য আসা বিক্ষুব্ধ লোকজন। বামেরা বলেন তৃনমুল বিজেপি একই বাড়ির দুই ঘর। একই উঠোন। তাই বিজেপির সভায় তৃণমূলের নির্বাচনী গান বেজেছে। 
এরই মধ্যে সিপিএমের রায়দিঘির প্রার্থী সবার চেনা কাছের মানুষ কান্তি গাঙ্গুলী বলেছেন তৃণমূল ইচ্ছা করেই নিজেদের লোক বিজেপিতে পাঠাচ্ছে । কান্তিবাবুর সন্দেহ বিজেপি হয়ে যারা জিতবে তারা আবার দল বদলে তৃণমূলে যোগ দেবে। 
সেসব পরের কথা । কিন্তু একথা স্পষ্ট লোকসভা নির্বাচনের ফলকে উদাহরণ করে মিডিয়ার এক বৃহত্তম অংশ পশ্চিমবঙ্গের বিধানসভার লড়াই এর বিজেপি - তৃণমূল এ ছাড়া  আর কিছু নেই ,এই দ্বিমুখী লড়াইয়ের  তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছে , এই অভিযোগ ক্রমশ বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। বহু কেন্দ্রে নবগঠিত সংযুক্ত মোর্চার প্রার্থীদের সম্ভাবনার কথা মিডিয়াগুলোকে বলতে হবে। না হলে সত্যের অপলাপ হবে।

Your Opinion

We hate spam as much as you do