ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুরে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জানে আলম মিয়াঁ আর শামসেরগঞ্জে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মহম্মদ মোদাসসার হোসেন
ভবানীপুরে মমতার বিরুদ্ধে বাম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস
আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। , বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়। আপাতত সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবেই লড়াইয়ে ময়দানে নামছে সিপিএম।
কারন গতকালই কংগ্রেস জানিয়ে দেয় তারা প্রার্থী দিচ্ছে না ভবানীপুরে। এরপর বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে। আজ সকালে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। ওই বৈঠকে ঠিক হয় স্থানীয় যুবক, ওই এলাকার বাম আন্দোলনের সঙ্গে যুক্ত, আলিপুর আদালতের আইনজীবী, এলাকার পরিচিত নাম শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়।
প্রার্থীর নাম ঘোষণার পরই আজ থেকে প্রচার শুরু করেছে বামেরা । তবে সংযুক্ত মোর্চার নামে কোনও প্রচার হবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবেই প্রচারে নামা হবে।
গত শনিবার, রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। একই দিনে ভোট মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুরে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জানে আলম মিয়াঁ আর শামসেরগঞ্জে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী মহম্মদ মোদাসসার হোসেন।একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন প্রার্থী মৃত্যুর জেরে মুর্শিদাবাদের এই দুই আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
ভোটের ফল ঘোষণা ৩ অক্টোবর। তিন কেন্দ্রের মধ্যে নজর কাড়ছে ভবানীপুর। ওই কেন্দ্রের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এদিকে কালকের মধ্যেই ভবানীপুরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা।
-
We hate spam as much as you do