গোটা কলেজ স্ট্রিটে হাতে দলীয় পতাকা নিয়ে, লালবাজার অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন। মূলত এদিন কংগ্রেসের কর্মসূচি, লালবাজারে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে চান। তাঁরা তাঁদের দাবি জানাতে চান যে, ১ বছর হয়ে গেল প্রায়, কেন এখনও পর্যন্ত তদন্ত আটকে রয়েছে, প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। কংগ্রেস কর্মীরা লালবাজারে গিয়ে দাবি তুলতে চান, কসবা আইন কলেজের ঘটনা, কেন পশ্চিমবঙ্গের বুকে বারবার ঘটছে।
আরজিকর, তামান্না থেকে কসবা নারী নির্যাতনের বিরুদ্ধে কংগ্রেসের লালবাজার অভিযান
10 Jul 2025
সাম্প্রতিককালে রাজ্যে কলেজ ক্যাম্পাসগুলিতে একের পর এক গণধর্ষণের অভিযোগ উঠেছে। আরজি কর থেকে শুরু করে কসবা ল' কলেজ-সহ একাধিক ক্যাম্পাসগুলিতে ইতিমধ্যেই নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এবার ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে, বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযানে কংগ্রেস। কামদুনি থেকে তামান্না, এই তৃণমূল সরকার আর না, পোস্টারে প্রতিবাদ কংগ্রেসের। এদিকে শেষ অবধি পাওয়া খবরে, মিছিল শুরু হতেই ছোঁড়া হল ডিম বলে অভিযোগ।
গোটা কলেজ স্ট্রিটে হাতে দলীয় পতাকা নিয়ে, লালবাজার অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস কর্মীরা। বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা এসেছেন। মূলত এদিন কংগ্রেসের কর্মসূচি, লালবাজারে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে চান। তাঁরা তাঁদের দাবি জানাতে চান যে, ১ বছর হয়ে গেল প্রায়, কেন এখনও পর্যন্ত তদন্ত আটকে রয়েছে, প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। কংগ্রেস কর্মীরা লালবাজারে গিয়ে দাবি তুলতে চান, কসবা আইন কলেজের ঘটনা, কেন পশ্চিমবঙ্গের বুকে বারবার ঘটছে। তার লালবাজারে গিয়ে দাবি তুলতে চান যে, কালীগঞ্জে তামান্নার মতো একটা বাচ্চা মেয়েকে কেন খুন হতে হল ? এবং পুলিশের ভূমিকা কী ? মূলত এই স্লোগানগুলিকে সামনে রেখেই লালবাজার অভিযান কংগ্রেসের।
কেন আজকে এই অভিযান ?
কংগ্রেস কর্মীদের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, আমাদের পশ্চিমবাংলার মহিলাদের কী অবস্থা ! গত এক বছরে অভয়ার সঙ্গে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন করে হত্যার পর, তার যে বিচার, সেটা একটা প্রহসনে পরিনত হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকার নয়, এর সঙ্গে সুপ্রিম কোর্টও যে বিচারের নির্দেশ দিয়েছে, সেই বিচার কিন্তু আমরা মেনে নিইনি। তাই আমরা রাজপথে। অভয়ার পরেও কিন্তু তামান্নার মতো একটা ছোট বাচ্চাকে, ভোট পরবর্তী হিংসার কারণে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার কারণে আজকে কংগ্রেস রাজপথে।
We hate spam as much as you do