হিমাচল প্রদেশে ইতিমধ্যে হড়কা বানের কারণে ভেঙে পড়েছে বেশ কিছু রাস্তা, সেতু। জলমগ্ন বিস্তর এলাকা, বহু গ্রাম জলের তলায়। স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যে সেখানে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। জখম হয়েছেন বহু মানুষ। এমনকি বন্যা পরিস্থিতিতে নিঁখোজ ৫ জন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি একাধিক রাজ্যে, হিমাচল -উত্তরাখণ্ডে মৃত বেড়ে ৫০
২১ আগষ্ট ২০২২
প্রবল বৃষ্টির কারণে দেশের অনেক রাজ্যে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতির কারণ হিসেবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপকেই ভাবছেন আবহাওয়াবিদরা। উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশের পরিস্থিতি সংকটজনক। তার মধ্যেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই রাজ্যে।
হিমাচল প্রদেশে ইতিমধ্যে হড়কা বানের কারণে ভেঙে পড়েছে বেশ কিছু রাস্তা, সেতু। জলমগ্ন বিস্তর এলাকা, বহু গ্রাম জলের তলায়। স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যে সেখানে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। জখম হয়েছেন বহু মানুষ। এমনকি বন্যা পরিস্থিতিতে নিঁখোজ ৫ জন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
অন্যদিকে শনিবারের প্রবল বর্ষণে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন ৪ জন। নদীর জল লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে বন্যাপ্লাবিত বহু এলাকা। রাজ্যে নিঁখোজ ১৩ জন। দুই রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। ওড়িশার অধিকাংশ নদীর জল এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। বন্যা পরিস্থিতিতে ওড়িশার প্রায় ৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
We hate spam as much as you do