Tranding

02:04 PM - 22 Mar 2026

Home / Other Districts / দুবাই যাওয়ার পথে অভিষেকের স্ত্রী পুত্র কলকাতা বিমানবন্দরে ‘বাধার' মুখে

দুবাই যাওয়ার পথে অভিষেকের স্ত্রী পুত্র কলকাতা বিমানবন্দরে ‘বাধার' মুখে

সোমবার সকালবেলা রুজিরা বন্দ্যোপাধ্যায় দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে পৌঁছন। সেই সময় অভিবাসন দফতরের বাধার মুখে পড়তে হয় অভিষেকের স্ত্রীকে। তারপর রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।

দুবাই যাওয়ার পথে অভিষেকের স্ত্রী পুত্র কলকাতা বিমানবন্দরে ‘বাধার' মুখে

দুবাই যাওয়ার পথে অভিষেকের স্ত্রী পুত্র কলকাতা বিমানবন্দরে ‘বাধার' মুখে
 
Jun 05, 2023 

কলকাতা বিমানবন্দরে আটকানোর অভিযোগ উঠল তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তিনি। সেই সময় অভিবাসন দফতরের বাধার মুখে পড়তে হয় অভিষেকের স্ত্রীকে। কেন হঠাৎ বাধা দেওয়া হল? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মানহানির মামলা দায়ের করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালবেলা রুজিরা বন্দ্যোপাধ্যায় দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে পৌঁছন। সেই সময় অভিবাসন দফতরের বাধার মুখে পড়তে হয় অভিষেকের স্ত্রীকে। তারপর রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি।

এ দিকে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মানহানির মামলা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগের বার বিদেশ যাওয়ার সময়ও আটকানো হয় রুজিরাকে। সেই সময় বেশ কিছু সোনার গহনা বিমানবন্দরে নিয়ে আসায় তৈরি হয় জটিলতা। বিষয়টি শুধু ব্যক্তিগত ক্ষেত্রে থাকেনি, রাজনৈতিক ক্ষেত্রেও বড় আকার ধারন করে। তখনও জটিলতা তৈরি হয়। ।

Your Opinion

We hate spam as much as you do