Tranding

03:05 PM - 04 Feb 2026

Home / National / ইন্দোরে মন্দিরে রামনবমী পুজোয় কুয়োয় পড়ে ১৩ জন ভক্তের মৃত্যু

ইন্দোরে মন্দিরে রামনবমী পুজোয় কুয়োয় পড়ে ১৩ জন ভক্তের মৃত্যু

রামনবমী উপলক্ষ্যে ইন্দোরের ঝুলেলাল মন্দিরে প্রচুর পূণ্যার্থী জমায়েত হয়েছিল। আচমকাই মন্দিরের স্ল্যাব ভেঙে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ উদ্ধারের কাজ শুরু করে দিয়েছেন। ইন্দোরের ঝুলেলাল মন্দিরে পুজো দিতে গিয়ে কুয়োয় পড়লেন ২৫ জন পূণ্যার্থী, ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাতেই এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

ইন্দোরে মন্দিরে রামনবমী পুজোয় কুয়োয় পড়ে ১৩ জন ভক্তের মৃত্যু

ইন্দোরে মন্দিরে রামনবমী পুজোয় কুয়োয় পড়ে ১৩ জন ভক্তের মৃত্যু  
 
Thursday, March 30, 2023, 

আজ দেশজুড়ে পালিত হচ্ছে 'রামনবমী’, তবে পুজো দিতে গিয়ে যে বিপত্তি বাধবে তা জানা ছিল না পূণ্যার্থীদের। পুজো দিতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের স্নেহ নগর এলাকার ঝুলেলাল মন্দিরে রাম নবমী উপলক্ষ্যে মন্দিরে পুজো গিয়েছিলেন অনেক পূণ্যার্থী। মন্দিরের স্ল্যাব ভেঙে কুয়োয় পড়ে যান অনেক পূণ্যার্থী, ইতিমধ্যে প্রাণ হারালেন ১৩ জন পূন‍্যার্থী। উদ্ধার করা হয়েছে ১০ জনকে।

 

জানা গিয়েছে, রামনবমী উপলক্ষ্যে ইন্দোরের ঝুলেলাল মন্দিরে প্রচুর পূণ্যার্থী জমায়েত হয়েছিল। আচমকাই মন্দিরের স্ল্যাব ভেঙে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ উদ্ধারের কাজ শুরু করে দিয়েছেন। ইন্দোরের ঝুলেলাল মন্দিরে পুজো দিতে গিয়ে কুয়োয় পড়লেন ২৫ জন পূণ্যার্থী, ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাতেই এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামনবমী উপলক্ষ্যে অনেক ভক্তদের এখানে সমাবেশ ঘটে। যেই সময়ে এখানে ঘটনাটি ঘটেছে সেই সময় অনেক ভক্তই ওই স্ল্যাবের ওপর দাঁড়িয়ে ছিলেন। তখন তা ভেঙে পরে কুয়োর পরে যান অনেকে।


এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সঠিক সময়ে খবর দেওয়া হলেও তারা সময় মতো ঘটনাস্থলে আসেননি। এই ঘটনাটি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানানো হয়েছে। 


বাসিন্দারা জানিয়েছেন, এই মন্দিরে অনেকদিনের পুরানো একটি কুয়ো রয়েছে। যদি সেই কুয়োটি এখন আর ব্যবহার করা হয় না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কুয়োর মুখ বন্ধ করা থাকে। তবে রামনবমী উপলক্ষ্যে অনেক ভক্ত এই মন্দিরে এসেছিলেন। না জেনেই অনেকে ওই কুয়োর ওপর ভিড় করেছিলেন। আর সেই কারণেই কুয়োর ভেঙে যায় আর ভিতরে পরে যায় সকলে।

Your Opinion

We hate spam as much as you do