Tranding

05:02 PM - 04 Feb 2026

Home / National / দিল্লিতে সাম্প্রদায়িক স্লোগান তুলে ধৃত নেতার জামিন হল না।

দিল্লিতে সাম্প্রদায়িক স্লোগান তুলে ধৃত নেতার জামিন হল না।

এই বিষয়ে বিচারকের বক্তব্য, 'আমরা কোনও তালিবানি রাষ্ট্র নই। এই দেশে যেই আইনের দ্বারা শাসন চলে তা পবিত্র। যখন দেশ জুড়ে স্বাধীনতার অমৃত মহোত্সব পালিত হচ্ছে, তখন অনেক মানুষ অসহিষ্ণু এবং আত্মকেন্দ্রিক বিশ্বাসের উপর ভর করে রয়েছেন।'

দিল্লিতে সাম্প্রদায়িক স্লোগান তুলে ধৃত নেতার জামিন হল না।

দিল্লিতে সাম্প্রদায়িক স্লোগান তুলে ধৃত নেতার জামিন হল না। 

 দিল্লির যন্তর-মন্তরে সংখ্যালঘু বিরোধী স্লোগান তোলায় অভিযুক্ত হিন্দু রক্ষা দলের প্রধান ভূপিন্দর সিং তোমরকে জামিন দিল না দিল্লির আদালত।
দিল্লির যন্তর-মন্তরে সংখ্যালঘু বিরোধী স্লোগান তোলায় অভিযুক্ত হিন্দু রক্ষা দলের প্রধান ভূপিন্দর সিং তোমরকে জামিন দিল না দিল্লির আদালত। পাশাপাশি বিচারকের বক্তব্য, ভারত কোনও তালিবানি রাষ্ট্র নয়। উল্লেখ্য, কয়েকদিন আগে যন্ত্র-মন্তরে ব্রিটিশ জমানার বিভিন্ন আইনের বিরোধিতায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছিসেন ভূপিন্দর সিং তোমররা।

এই বিষয়ে বিচারকের বক্তব্য, 'আমরা কোনও তালিবানি রাষ্ট্র নই। এই দেশে যেই আইনের দ্বারা শাসন চলে তা পবিত্র। যখন দেশ জুড়ে স্বাধীনতার অমৃত মহোত্সব পালিত হচ্ছে, তখন অনেক মানুষ অসহিষ্ণু এবং আত্মকেন্দ্রিক বিশ্বাসের উপর ভর করে রয়েছেন।'

অগস্টের প্রথম সপ্তাহেই দিল্লির যন্তর-মন্তরে রবিবার অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে এবং ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে একটি সভা হয়। সেই সভায় সাম্প্রদায়িক স্লোগান উঠেছে বলে অভিযোগ। সেই সভার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাতেও দেখা যায় যে সাম্প্রদায়িক স্লোগান উঠেছে। এই প্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে একটি এফআইআর দায়ের করা হয় গতকালই। যদিও এফআইআর-এ কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি প্রাথমিক ভাবে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।

এরপর ফের বিতর্ক শুরু হয়। যেখানে ভিডিয়োতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারা এই স্লোগান তুলছে। প্রশ্ন ওঠে, তাহলে এফআইএর-এ কেন সেই সব ব্যক্তিদের নাম নেই? বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে, ‘ভারত জোড়ো আন্দোলনের’ নামে ডাকা যেই জনসভা নিয়ে এত বিতর্ক, তার আয়োজক ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়। এরপরই আজ সকালে আটক করা হয়েছিল অশ্বিনী সহ ৬ জনকে। জিজ্ঞাসাবাদের পর সোমবার বেলা নাগাদ তাদের গ্রেফতার করা হয় বলে জানায় দিল্লি পুলিশ।

Your Opinion

We hate spam as much as you do