হেলিকপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন বিপিন রাওয়াত, এমনটাই জানা গিয়েছে। এরইমধ্যে দিল্লিতে বিপিন রাওয়াতের বাড়িতে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা প্রধানের বাড়িতে যাওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে
প্রতিরক্ষা প্রধানের ভেঙে পড়া বিমানে ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে,
আজ দুপুরেই তামিলনাড়ুর কন্নুরে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ ১৪ যাত্রীদের নিয়ে ভেঙে পড়ে সেনা বাহিনীর হেলিকপ্টার। জানা গিয়েছিল, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া অবধি, ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। এমনটাই সূত্রের দাবি। মৃতদের মধ্যে অধিকাংশেরই দেহ ঝলসে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় জানা যাবে।
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় ফের উঠে এল অন্তর্ঘাতের তত্ত্ব। প্রথমে মনে করা হয়েছিল, হাইটেনশন তারে ধাক্কা লেগে মাটিতে পড়ার পর আগুন লেগে গিয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই আগুন লাগে হেলিকপ্টারে। এরপর জ্বলন্ত হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।
সূর্য ডুবেছে কুন্নুর জেলায়, ফলে উদ্ধারকার্যে বাঁধা সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন তামিলনাড়ুর বনমন্ত্রী কে রামাচন্দ্রন। দ্রুত উদ্ধারকার্য শেষ করার জন্য সেনাবাহিনী ও উদ্ধারকারী দলের সংখ্যাও বাড়ানো হয়েছে। আপাতত হেলিকপ্টারের ব্ল্যাক বক্সের খোঁজ করা হচ্ছে। এই ব্ল্যাক বক্স পাওয়া গেলেই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আজই সংসদে বিবৃতি পেশ করার কথা ছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনাও বাতিল করা হয়। জানা গিয়েছে, আগামিকাল সংসদে তিনি এই বিষয়ে কথা বলবেন। আজ তামিলনাড়ুতে যাওয়ার কথা থাকলেও, সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে। তবে তিনি দুপুরেই বিপিন রাওয়াতের বাড়িতে যান। সেখানে মিনিট পাঁচেক থেকে বেরিয়ে আসেন। আপাতত বায়ুসেনার প্রধানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিপিন রাওয়াতের বাড়িতে প্রতিরক্ষামন্ত্রী
হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। হেলিকপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন বিপিন রাওয়াত, এমনটাই জানা গিয়েছে। এরইমধ্যে দিল্লিতে বিপিন রাওয়াতের বাড়িতে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা প্রধানের বাড়িতে যাওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রে কিছু জানানো না হলেও, প্রতিরক্ষামন্ত্রীর বিপিন রাওয়াতের বাড়ি যাওয়ায় কোনও খারাপ খবর মিলতে পারে বলেই মনে করা হচ্ছে।
৯০ শতাংশই দেহ পুড়ে গিয়েছে বিপিন রাওয়াতের, জানাল হাসপাতাল
হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রতিরক্ষা প্রধান, তা আগেই জানা গিয়েছিল। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী ওয়েলিংটন বেস ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রতিরক্ষা প্রধান গুরুতর আহত হয়েছেন। তাঁর দেহের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে।
We hate spam as much as you do