মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, তাঁর স্বামী কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় পিটিয়ে মেরে ফেলা হয়। এ ব্যাপারে রানিনগর থানায় খুনের অভিযোগও দায়ের করেছেন মৃত ব্যক্তির স্ত্রী।
তৃণমূলের বিরুদ্ধে রানিনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
21th February 2024
এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে। ঘটনায় জখম তৃণমূলের এক কর্মীও। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
কংগ্রেসের আনা অভিযোগ অবশ্য মানছে না তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নজরানা এলাকায়। মৃত কংগ্রেস কর্মীর নাম এনামুল হক।
মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, তাঁর স্বামী কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় পিটিয়ে মেরে ফেলা হয়। এ ব্যাপারে রানিনগর থানায় খুনের অভিযোগও দায়ের করেছেন মৃত ব্যক্তির স্ত্রী।
স্থানীয় সূত্রের খবর, আচমকা এদিন সন্ধেয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখমহন। গুরুতর আহত অবস্থায় এনামূলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ছবি ঋণ- এবিপি আনন্দ
We hate spam as much as you do