Tranding

03:29 AM - 22 Mar 2026

Home / Politics / ১০২ পুরসভায় জয়ী তৃণমূল, তাহেরপুর বামেদের, ত্রিশঙ্কু ৪ পুরসভা। জেলায়- জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের।

১০২ পুরসভায় জয়ী তৃণমূল, তাহেরপুর বামেদের, ত্রিশঙ্কু ৪ পুরসভা। জেলায়- জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের।

১০২ পুরসভায় জয়ী তৃণমূল, তাহেরপুর বামেদের, ত্রিশঙ্কু ৪ পুরসভা। জেলায়- জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের।

১০২ পুরসভায় জয়ী তৃণমূল, তাহেরপুর বামেদের, ত্রিশঙ্কু ৪ পুরসভা। জেলায়- জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের।


পুরভোটেও সবুজ ঝড় রাজ্যজুড়ে। তৃণমূলের দাপটে কার্যত ধূলিস্যাৎ বিরোধীরা। জেলায়-জেলায় জয়জয়কার জোড়াফুলের প্রার্থীদের। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ১০২ পুরসভা তৃণমূলের দখলে। বামেদের দখলে রইল তাহেরপুর। দার্জিলিং পুরসভা দখলে নিল নতুন দল হামরো পার্টি। চাঁপদানি, বেলডাঙা, এগরা ও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু হয়েছে।


একুশের বিধানসভা নির্বাচনে জোড়াফুলের বিপুল সাফল্যের ধারা অব্যাহত বাইশের পুরভোটেও। এবারও নজরকাড়া সাফল্য রাজ্যের শাসকদলের। পুরভোটে এবার বিরোধী বেশ কয়েকজন নেতার গড় বলে পরিচিত পুরসভাগুলিতে থাবা বসাল জোড়াফুল। এদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা।

 

গত তিন দশক ধরে বহরমপুর পুরসভা ছিল কংগ্রেসের দখলে। এবার অধীর-গড় বহরমপুরও ছিনিয়ে নিল ঘাসফুল। বহরমপুর পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভাও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

 

একইভাবে পূর্ব মেদিনীপুরের অধিকারী সাম্রাজ্যেও এবার আরও একটা জোর ধাক্কা জোড়াফুলের। কাঁথি পুরসভায় টানা কয়েক বছর অধিকারী পরিবারই ছিল শেষ কথা। এবারও কাঁথিতে জয়ী তৃণমূল। তবে কাঁথি হাতছাড়া বিজেপির ‘শিশির’-শুভেন্দুদের। মন্ত্রী অখিল গিরির হাত ধরে কাঁথি পুরসভায় এবার গিরি-রাজ শুরুর পথে, এমনই ধারণা রাজনৈতিক মহলের। পুরভোটে জয়ী হয়েছেন অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। পুরসভার চেয়ারম্যান পদের অন্যতম প্রধান দাবিদার মন্ত্রী-পুত্র সুপ্রকাশই।

 

রাজ্যজুড়ে চলা সবুজ ঝড়ে ব্যতিক্রম নদিয়ার তাহেরপুর। গতবারেও এই পুরসভা ছিল বামেদের দখলে। এবারও তার অন্যথা হল না। তাহেরপুরের ১৩টি ওয়ার্ডে মধ্যে ৮টিতেই জয়ী বাম প্রার্থীরা। ৫টিতে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।

উল্টোদিকে, পাহাড় রাজনীতিতে এবার নয়া সমীকরণ। প্রথমবার লড়াইয়ে নেমেই বাজিমাত হামরো পার্টির। দার্জিলিং পুরসভা এককভাবে দখল করল হামরো পার্টি। জিএনএলএফ থেকে বেরিয়ে এসে নতুন এই দল তৈরি হয়। পাহাড়ের পুরভোটে এবার আর পাত্তাই পেল না বিজেপি। দার্জিলিঙের ১৭ টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি।

 

৪ পুরসভা ত্রিশঙ্কু, কোথায় কে কটা আসন পেল?
মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভায় এককভাবে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ ৩টি আসনে জয়ী বিজেপি৷ ৪টি আসনে দয় পেয়েছে নির্দল প্রার্থীরা৷

হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে ১১টিতে জয়ী তৃণমূল৷ এই পুরসভার ১০টি ওয়ার্ডেই জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা৷ একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা অধিকাংশই তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে লড়েছিলেন।

পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে৷ এগরার ১৪টি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ ৫টিতে জয়ী হয়েছে বিজেপি৷ ১টি করে ওয়ার্ডে জয়ী কংগ্রেস ও নির্দল প্রার্থী৷

পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে ৫টিতে জয় পায় তৃণমূল৷ ৫টি ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা ২টি আসনে জয়লাভ করেন৷


বালুরঘাট, খড়গপুরে জয়ী তৃণমূল
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংসদীয় কেন্দ্রের বালুরঘাট পুরসভায় জয়ী জোড়াফুল। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সংসদীয় কেন্দ্রের খড়গপুরেও জয়ী তৃণমূল।


তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা
নদিয়ার তাহেরপুর পুরসভা দখলে রাখল বামেরা। পুরসভার ৮ টি ওয়ার্ডে জয়ী বাম প্রার্থীরা। তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন পাঁচটি ওয়ার্ডে।


কাঁথিতে জয়ী অখিল-পুত্র সুপ্রকাশ
অধিকারী পরিবারের 'হাতছাড়া' কাঁথি পুরসভা। কাঁথি পুরসভা এবারও তৃণমূলের দখলে। তবে এবার পুরসভায় শুরু গিরি পরিবারের 'শাসন'? উত্তরটা এখনই স্পষ্ট নয়। তবে সম্ভাবনা রয়েছে। কাঁথির ১৩ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। পুরসভার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রকাশের, এমনই জল্পনা স্থানীয় মহলে।

Your Opinion

We hate spam as much as you do