বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান,'সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দিচ্ছি, কাদের কথায় এত বেআইনি নিয়োগ হয়েছে, অবিলম্বে তাঁদের নাম জানান। জানাতে হবে কারা এই দুর্নীতিতে যুক্ত। তাঁর পরিবারকে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী।' সেই সঙ্গে তাঁর নির্দেশ,'যাঁরা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন,সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।'
এবার ১,৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
10 Feb 2023,
বেআইনিভাবে নিয়োগের কথা শুক্রবার আদালতে স্বীকার করে নেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। অবিলম্বে ১,৯১১ জন গ্ৰুপডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এসএসসিকে বিচারপতি জানান,'আমার বিশ্বাস দুর্নীতি করে এই সব প্রার্থীদের সুপারিশ দেওয়া হয়েছিল।' তাঁর নির্দেশ, ১৯১১ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। যে প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করা হবে, তাঁরা অন্য কোনও চাকরির পরীক্ষায় আর বসতে পারবেন না।
বেআইনিভাবে নিয়োগের কথা শুক্রবার আদালতে স্বীকার করে নেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। তিনি বলেন, '১,৯১১ জন গ্ৰুপ-ডি প্রার্থীকে অন্যায় ভাবে নিয়োগ করা হয়েছিল।' বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান,ওই সময় এসএসসি-র চেয়ারম্যান কে ছিলেন। এসএসসি-র আইনজীবী জবাব দেন, সুবীরেশ ভট্টাচার্য। কমিশন তথ্য যাচাই করে আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে, ওই সব প্রার্থীর ওএমআর শিটে কারচুপি করে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল।
বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান,'সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দিচ্ছি, কাদের কথায় এত বেআইনি নিয়োগ হয়েছে, অবিলম্বে তাঁদের নাম জানান। জানাতে হবে কারা এই দুর্নীতিতে যুক্ত। তাঁর পরিবারকে নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী।' সেই সঙ্গে তাঁর নির্দেশ,'যাঁরা বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন,সিবিআই প্রয়োজনে হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।'
We hate spam as much as you do