১৬ তারিখ লিবারশনের পার্টি কংগ্রেসের অধিবেশনে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ব্লক, ঝাড়খণ্ডের মার্ক্সবাদী সমন্বয় সমিতি-সহ ৮টি বাম দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে লিবারেশনের আমন্ত্রণে পটনা যাওয়ার কথা জানিয়েছেন সিপিআইএম নেতা মহঃ সেলিম।
লিবারেশনের ১১তম পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশ উপচে পড়ল গান্ধী ময়দান দেশ বাঁচানোর ডাক
১৬ ফেব্রুয়ারি ২০২৩
গণতন্ত্র বাঁচানো এবং ‘ফ্যাসিবাদ’কে পরাস্ত করার ডাক দিয়ে পার্টি কংগ্রেস উপলক্ষে সিপিআই (এম-এল) লিবারেশন গন সমাবেশ করল । বিহারের পটনায় ১৫ থেকে ২০ ফেব্রুয়ারি হতে চলেছে লিবারেশনের একাদশ পার্টি কংগ্রেস। পটনার গান্ধী ময়দানে ১৫ তারিখ দলীয় জনসভা দিয়ে সম্মেলনের প্রক্রিয়া শুরু হল। আজ বিহারের পাটনায় গান্ধী ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে নাছোড়বান্দা লড়াইয়ের ডাক দিলেন নেতৃবৃন্দ। বিহারের বিধায়ক সহ অনেকেই বক্তব্য রাখেন এই সভায়।
লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ঘোষণা করেছেন, ১৮ তারিখ তাঁরা পটনায় একটি বিশেষ অধিবেশন রাখছেন। ওই দিনের ‘গণ-কনভেনশনে’ আমন্ত্রিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি-র তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। ডাকা হয়েছে কংগ্রেস এবং তেলঙ্গানার দল ভিসিকে-কেও। দীপঙ্করবাবুর মতে, ‘‘বিজেপি-বিরোধী ঐক্যের প্রবণতাকে শক্তিশালী করার বার্তা দেবে এই বিশেষ অধিবেশন।’’ তার আগে ১৬ তারিখ লিবারশনের পার্টি কংগ্রেসের অধিবেশনে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ব্লক, ঝাড়খণ্ডের মার্ক্সবাদী সমন্বয় সমিতি-সহ ৮টি বাম দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে লিবারেশনের আমন্ত্রণে পটনা যাওয়ার কথা জানিয়েছেন সিপিআইএম নেতা মহঃ সেলিম। লিবারেশনের পার্টি কংগ্রেসে ফ্যাসিবাদ ও পরিবেশ সঙ্কট সংক্রান্ত দু’টি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।
We hate spam as much as you do