আজ সকাল ছয়টা থেকে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে ডিওয়াইএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন পর্যন্ত একটি দীর্ঘ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মীয় বিরুদ্ধে, সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি প্রভৃতি বিষয়ে এই ম্যারাথন দৌড়ের প্রায় এক হাজার যুবক যুবতী অংশগ্রহণ করেন।
DYFI এর উদ্যোগে ম্যারাথন দৌড়!হাওড়া থেকে কলকাতা, সর্বভারতীয় সম্মেলন সামনে রেখে
ভারতবর্ষের সর্ববৃহৎ যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে সল্টলেকের পূর্বাঞ্চলীয় জোনাল কালচারাল সেন্টারে। আর আগামী ১২ থেকে ১৫ ই মে।
সেই উপলক্ষে এবং বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের আর্থ-সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে পরিবেশ তাকে সামনে রেখে এই সম্মেলন উপলক্ষে আয়োজন করা হয়েছে মূলত উত্তর ২৪ পরগনা,কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া জেলায় নানান অনুষ্ঠান। গত বেশ কয়েকদিন ধরেই এই সম্মেলনে প্রচার এর কাজ চলছে। মূলত গত ১লা মে প্রায় ১০০০ ম্যানগ্রোভ চারা সুন্দরবন অঞ্চলে রোপন করেন ডিওয়াইএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। শুরু হয় ডিওয়াইএফআই সম্মেলনের প্রচার কাজ।
তারই অঙ্গ হিসেবে আজ সকাল ছয়টা থেকে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে ডিওয়াইএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন পর্যন্ত একটি দীর্ঘ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মীয় বিরুদ্ধে, সকলের জন্য শিক্ষা ও কাজের দাবি প্রভৃতি বিষয়ে এই ম্যারাথন দৌড়ের প্রায় এক হাজার যুবক যুবতী অংশগ্রহণ করেন।
উদ্বোধনের সময় ছিলেন প্রাক্তন ডি ওয়াই এফ আই নেতা আভাস রায় চৌধুরী এবং সেইসঙ্গে মীনাক্ষী মুখার্জি দেবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
We hate spam as much as you do