বেলা বাড়লে শুরু হয় বামেদের কর্মসূচি। সেই বিক্ষোভে মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনা ক্রমে মাত্রাছাড়া পরিস্থিতিতে পৌঁছয়। প্রতিবাদীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ প্রতিবাদীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে। তাতে বেশ কয়েকজন প্রতিবাদী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করা হয়। এর পরে রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করেন প্রতিবাদী।
SSC দুর্নীতির বিরুদ্ধে পথে বাম ছাত্র -যুবদের বিক্ষোভ, মীনাক্ষী সহ বহু গ্রেপ্তার
নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে পথে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ, পরিস্থিতি ধুন্ধুমার
সল্টলেক করণাময়ীতে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বামে ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। শুক্রবার পরেশ অধিকারী ও এসএসসি দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে করুণাময়ীতে বামেদের বিশেষ প্রতিবাদ ও বিক্ষোভের কর্মসূচি ছিল। সেই নিযে প্রস্তুতিও ছিল প্রশাসনিক মহলে। সকাল থেকে করুণাময়ীতে ছিল বিশাল পুলিশ বাহিনী ও তৈরি করা হয়েছিল ব্যারিকেড।
বেলা বাড়লে শুরু হয় বামেদের কর্মসূচি। সেই বিক্ষোভে মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনা ক্রমে মাত্রাছাড়া পরিস্থিতিতে পৌঁছয়। প্রতিবাদীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ প্রতিবাদীদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করে। তাতে বেশ কয়েকজন প্রতিবাদী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ করা হয়। এর পরে রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করেন প্রতিবাদী। এর পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিবাদীদের এর পর আটক করে একটা বাসে তুলে এলাকা খালি করে দেওয়া হয়। প্রতিবাদীদের মধ্যে ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাঁকেও আটক করা হয় বলে খবর।
পাল্টা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, লাঠি চালানোর যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। পুলিশ লাঠি চালায়নি। পাল্টা প্রতিবাদীদের সঙ্গে ধস্তাধস্তির কারণে আহত হন কয়েকজন পুলিশকর্মী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সরাসরি জানিয়েছে লাঠি চালানো হয়নি।
We hate spam as much as you do