Tranding

01:47 PM - 04 Feb 2026

Home / Politics / শীতের বেলায় শেষ প্রহরের কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে সব পক্ষ

শীতের বেলায় শেষ প্রহরের কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে সব পক্ষ

৭৫ নম্বর ওয়ার্ড এর সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের সমর্থনে বিরাট বর্ণাঢ্য মিছিল হল । মহ: সেলিম উপস্থিত ছিলেন।

শীতের বেলায়  শেষ প্রহরের কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে সব পক্ষ

শীতের বেলায়  শেষ প্রহরের কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলছে সব পক্ষ

 

শহরজুড়ে জোরদার প্রচার শুরু করেছেন তৃণমূল, বামফ্রন্ট,কংগ্রেস ও বিজেপি,  দলের প্রার্থীরা।

 

সুষ্ঠুভাবে পুরভোট করাতে পরিকল্পনা তৈরি। জানালেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে খবর, পুরভোটের দিন মোতায়েন থাকবে ২৩ হাজার পুলিশ কর্মী।  তার মদ্যে ৫ হাজার রাজ্য পুলিশ।  বাকিরা কলকাতা পুলিশের কর্মী।  ভোটের আগে আজ থেকেই শহরের বিভিন্ন  জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। 

 

রবিবারই পুরভোট। তাই প্রচারে ঝড় তুললেন সব দলের প্রার্থীরা।

৭৫ নম্বর ওয়ার্ড এর  সিপিএম  প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের সমর্থনে বিরাট বর্ণাঢ্য  মিছিল হল ।  মহ: সেলিম উপস্থিত ছিলেন।


 ৬৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শাম্মি জাহানের হয়ে প্রচার করছেন ফারজানা চৌধুরী। একসময়ের প্রতিদ্বন্দ্বী আজকের সহকর্মী।  যিনি ২০০৫-এ শাম্মি জাহানকে হারিয়েই কাউন্সিলর হয়েছিলেন। আজ দু’জনই অন্য দল ছেড়ে শাসকদলে। 

 
গোয়া থেকে ফিরেই কলকাতা ভোটের প্রথম প্রচারে ফুলবাগানে মমতা। সিন্ডিকেট নিয়ে মমতার বার্তা লোকদেখানো বলে মনে করছে বিরোধীরা। "আগে এরকম অনেক বলেছেন, কাজ কিছুই হয়নি,'' খোঁচা বিজেপির। 

সিন্ডিকেট রাজ একটা বড় ঘোটালা। তাই
"বাড়ি তৈরির সামগ্রী কোথা থেকে কিনবে, কাউন্সিলর ঠিক করবে না,'' হুঁশিয়ারি মমতার
 
 পুরভোটের প্রচারে নেমে ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে তৃণমূলের  প্রচারে পা মেলান কর্মী, সমর্থকরা।

 পুরভোটকে মাথায় রেখে জনসংযোগে নামলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। গতকাল কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের বাড়ি গিয়ে পুর-পরিষেবা সম্পর্কে জানতে চান বিধায়ক নিখিলরঞ্জন দে। পুরসভা কাজ করেনি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। 

 মশারির মধ্যে প্রার্থী, প্রচারে ৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়। মশারির মধ্যে প্রার্থী। এভাবেই আজ আমহার্স্ট স্ট্রিট এলাকায় প্রচার করলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ঠেকাতে ব্যর্থ কলকাতা পুরসভা। তাই পুরভোটের আগে এই ইস্যুকেই সামনে রেখে প্রচার করছেন তিনি। বাড়ি বাড়ি মশারি বিলিরও দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।

Your Opinion

We hate spam as much as you do