সেন্ট জেভিয়ার্স এর কৃতি ছাত্র মানব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন। অগ্রনী বাম ছাত্র সংগঠন এসএফআই এবং পরবর্তীকালে যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুলেখক এবং গুরুত্বপূর্ণ মতাদর্শ সংক্রান্ত বক্তা হিসেবে তার উজ্জ্বল ভুমিকা ছিল। তিনি অনেকগুলি বই লিখেছেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা মানব মুখার্জীর জীবনাবসান
30 Nov, 2022,
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় প্রয়াত। মল্লিকবাজারের কাছে এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এই বাম নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল মানব মুখার্জির। প্রথমবার রক্তক্ষরণ হয়েছিল কয়েক মাস আগে। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে থাকার পর সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বাম আমলের দুবারের মন্ত্রী। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তখনই মানুষজনকে চিনতে পারতেন না তিনি।
এরপর সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বাম নেতার। মল্লিক বাজারের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ২৫ নভেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। বাড়িতেই আজ সকাল ১১টা ১০মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
সিপিআইএম ও প্রাক্তন মন্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, আজ চোখদানের পর পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ রাখা হবে। বুধবার, দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল করে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে দেহদান করা হবে।
সেন্ট জেভিয়ার্স এর কৃতি ছাত্র মানব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন। অগ্রনী বাম ছাত্র সংগঠন এসএফআই এবং পরবর্তীকালে যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। সুলেখক এবং গুরুত্বপূর্ণ মতাদর্শ সংক্রান্ত বক্তা হিসেবে তার উজ্জ্বল ভুমিকা ছিল। তিনি অনেকগুলি বই লিখেছেন।
১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রথম বারেই বিধায়ক হন তিনি। ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। দু’বার মন্ত্রী হয়েছিলে। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হয়েছিলেন। পরে পর্যটন মন্ত্রী হয়েছিলেন।
We hate spam as much as you do