Tranding

05:15 PM - 04 Feb 2026

Home / National / রাহুলকে অসমে মন্দিরে ঢুকতে বাধা ! অবস্থানে কংগ্রেস নেতা ! অপরাধ কি আমার? বললেন রাহুল

রাহুলকে অসমে মন্দিরে ঢুকতে বাধা ! অবস্থানে কংগ্রেস নেতা ! অপরাধ কি আমার? বললেন রাহুল

দেখা যায়, রাহুল বলছেন, “আমি মন্দিরে যেতে চাই। আমি কী অন্যায় করেছি, যে কারণে আমি মন্দিরে ঢুকতে পারব না?” এই প্রসঙ্গে রাহুলের সংযোজন, “আমি কোনও সমস্যা তৈরি করতে চাইনি। কেবল মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম।”

রাহুলকে অসমে মন্দিরে ঢুকতে বাধা !  অবস্থানে কংগ্রেস নেতা ! অপরাধ কি আমার? বললেন রাহুল

রাহুলকে অসমে মন্দিরে ঢুকতে বাধা !  অবস্থানে কংগ্রেস নেতা ! অপরাধ কি আমার? বললেন রাহুল 

 ২২ জানুয়ারি ২০২৪ 


অসমের একটি মন্দিরে ঢুকতে গিয়ে বাধা পেয়েছেন বলে দাবি করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এখন বিজেপি শাসিত অসমের উপর দিয়ে যাচ্ছে। সোমবার রাহুলের দাবি, তিনি সে রাজ্যের বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন। তার পরই অসমের নওগাঁওতে অবস্থানে বসেন রাহুল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের বেশ কয়েক জন কর্মী-সমর্থক।


সংবাদ সংস্থা পিটিআই-এর একটি ভিডিয়োয় দেখা যায়, রাহুল মন্দিরের এক নিরাপত্তা আধিকারিককে প্রশ্ন করছেন, কোন কারণে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিয়োয় দেখা যায়, রাহুল বলছেন, “আমি মন্দিরে যেতে চাই। আমি কী অন্যায় করেছি, যে কারণে আমি মন্দিরে ঢুকতে পারব না?” এই প্রসঙ্গে রাহুলের সংযোজন, “আমি কোনও সমস্যা তৈরি করতে চাইনি। কেবল মন্দিরে প্রার্থনা করতে চেয়েছিলাম।”


যদিও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা কেবল স্থানীয় সাংসদ এবং স্থানীয় বিধায়ককে মন্দিরে প্রবেশের অনুমতি দিয়েছেন। রাহুলকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “আমরা জানিয়েছিলাম যে, ২২ জানুয়ারি সকাল ৭টায় মন্দিরে যাব। কিন্তু গত কাল হঠাৎ বলা হল, দুপুর ৩টে পর্যন্ত আমরা সেখানে যেতে পারব না।” অসমের বিজেপি সরকারের চাপের মুখেই মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলেছেন বলে দাবি করেছে কংগ্রেস।

Your Opinion

We hate spam as much as you do