Tranding

10:28 AM - 04 Feb 2026

Home / National / মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু

মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু

এখনও পর্যন্ত মৃত ৮১। নিখোঁজ প্রায় ৫৫ জন। রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’‌–মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে এই কথাই বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু

মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু 

 ২ জুলাই ২০২২    
 
ভয়াবহ ধস মণিপুরে। এখনও পর্যন্ত মৃত ৮১। নিখোঁজ প্রায় ৫৫ জন। রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’‌–মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে এই কথাই বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দু’‌তিনদিন লাগবে।  জানা গেছে মৃতদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।


 ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  বুধবার রাতে ধস নামে মণিপুরের ননে জেলার টুপুল রেল স্টেশনের কাছে। সেখানেই ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল। জওয়ানরা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণকাজ পাহারায় ছিলেন। 

 

এদিকে, ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অনেক বাসিন্দা। উদ্ধারকাজ চালানো হচ্ছে।’ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মৃত জওয়ানদের মধ্যে ৯ জন দার্জিলিংয়ের বাসিন্দা। মমতা টুইটে লিখেছেন, ‘‌মণিপুরে ধসে মৃতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা। শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’‌ 

Your Opinion

We hate spam as much as you do