সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলি বুধবার সিইও দপ্তর অভিযান করে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে, প্রকৃত ভোটার লিস্ট যাতে তৈরি করা সেই দাবি নিয়ে এদিন মিছিল ও সমাবেশ হয়। কমিশনের দপ্তরের বাইরেই সারারাত অবস্থানেরও ডাক দেন তারা। অবস্থান চলাকালীন পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেওয়ারও চেষ্টা চালায়। এই অবস্থায় সিইও না আসা পর্যন্ত অবস্থান জারি রাখবেন বলেও জানিয়েছেন সিপিআই(এম)
আজ CEO দপ্তরের সামনে ঘোষনা কাল আবার বাম প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ
04 Mar 2026
আমরা সিইও দপ্তরের সামনে থেকে নড়বো না। আমাদের অবস্থান চলবে, বুধবার সন্ধ্যায় একথা স্পষ্ট ভাবে ঘোষণা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিইও দপ্তরের সামনে বৃহস্পতিবার ফের সমাবেশের ডাক বামপন্থী দলগুলির।
সিপিআই(এম) সহ বামপন্থী দলগুলি বুধবার সিইও দপ্তর অভিযান করে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে, প্রকৃত ভোটার লিস্ট যাতে তৈরি করা সেই দাবি নিয়ে এদিন মিছিল ও সমাবেশ হয়। কমিশনের দপ্তরের বাইরেই সারারাত অবস্থানেরও ডাক দেন তারা। অবস্থান চলাকালীন পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেওয়ারও চেষ্টা চালায়। এই অবস্থায় সিইও না আসা পর্যন্ত অবস্থান জারি রাখবেন বলেও জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। পাশাপাশি, আগামী ২ দিন সমস্ত জেলা, ব্লকে ধর্ণা অবস্থান চলবে। পাশাপাশি আগামীকাল কলকাতায় সিইও দপ্তরের সামনে বিকেল ৪ টের সময় ফের সমাবেশের ডাক দিয়েছেন সেলিম। এসআইআরে যারা হয়রানির স্বীকার হয়েছেন, তাঁদের সকলকে এই অবস্থানে শামিল হওয়ার জন্য আবেদন করেন তিনি।
We hate spam as much as you do