Tranding

10:27 AM - 04 Feb 2026

Home / Politics / মানস সাহার দেহ নিয়ে মমতার দুয়ারে বিজেপি, পুলিশের বাধায় ধুন্ধুমার কালীঘাটে

মানস সাহার দেহ নিয়ে মমতার দুয়ারে বিজেপি, পুলিশের বাধায় ধুন্ধুমার কালীঘাটে

পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুলে রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতারা

মানস সাহার দেহ নিয়ে মমতার দুয়ারে বিজেপি, পুলিশের বাধায় ধুন্ধুমার কালীঘাটে

মানস সাহার দেহ নিয়ে মমতার দুয়ারে বিজেপি, পুলিশের বাধায় ধুন্ধুমার কালীঘাটে


মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে মানস সাহার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা।


মগরাহাট পশ্চিমের  বিজেপি প্রার্থীর মৃত্যুতে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। বৃহস্পতিবার মৃত মানস সাহার দেহ নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মিছিল করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলেন বিজেপি নেতারা। যার জেরে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি হল।

পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তুলে রাস্তায় অবস্থান-বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতারা। সেই দলে ছিলেন নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিং, ভবানীপুরের দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা।

এদিন বিজেপির পরিকল্পনা ছিল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করার। কিন্তু ভবানীপুর বিধানসভা এলাকায় মিছিল শুরু করতেই বাধা দেয় পুলিশ। মিছিল আটকালে শুরু হয় তুমুল অশান্তি। এর পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে মানস সাহার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। গতকালই ভবানীপুরে প্রচারে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত। এদিনও তিনি পুলিশের সঙ্গে বিবাদে জড়ান।

Your Opinion

We hate spam as much as you do