ভারতীয় বায়ুসেনা টুইট করে জানিয়েছে, “একটি IAF Mi-17V5 হেলিকপ্টার, যাতে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ছিলেন, তামিলনাড়ুর কুন্নুরের কাছে আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷
বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনার চপার, অনেকের মৃত্যুর আশঙ্কা
জানা গিয়েছে, রাওয়াত এবং তাঁর পরিবারের কয়েকজন ছিলেন সেনার এমআই সিরিজের চপারে।
উটির কাছে ভেঙে পড়ল সেনার চপার, ছিলেন বিপিন রাওয়াত-সহ বেশ কয়েকজন অফিসার!!
তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা আধিকারিক। বুধবার এই দুর্ঘটনাটি হয়েছে তামিলনাড়ুর উটিতে। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন সেনাকর্তারা।
সূত্রের খবর, এই চপার দুর্ঘটনায় তিনজনের বেশি গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। ওই চপারে ১৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাওয়াত এবং তাঁর পরিবারের কয়েকজন ছিলেন সেনার এমআই সিরিজের চপারে।
ভারতীয় বায়ুসেনা টুইট করে জানিয়েছে, “একটি IAF Mi-17V5 হেলিকপ্টার, যাতে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ছিলেন, তামিলনাড়ুর কুন্নুরের কাছে আজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
We hate spam as much as you do