Tranding

01:50 AM - 31 Mar 2026

Home / Others / রাহুলের মৃত্যু, ফেসবুকে বিজেপির  কটূক্তি, বাড়ির সামনে থেকে, প্রার্থী পাপিয়াকে হটিয়ে দিলেন জনগন

রাহুলের মৃত্যু, ফেসবুকে বিজেপির  কটূক্তি, বাড়ির সামনে থেকে, প্রার্থী পাপিয়াকে হটিয়ে দিলেন জনগন

সকালে প্রচারে বেরিয়ে ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজেপি কর্মীদের নিয়ে তাঁকে এলাকায় ঢুকতে দেখেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, প্রয়াত অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তা নিয়েই এলাকার লোকজনের সঙ্গে বিজেপি সমর্থকদের ঝামেলা শুরু হয়ে যায়।

রাহুলের মৃত্যু, ফেসবুকে বিজেপির  কটূক্তি, বাড়ির সামনে থেকে, প্রার্থী পাপিয়াকে হটিয়ে দিলেন জনগন

রাহুলের মৃত্যু, ফেসবুকে বিজেপির  কটূক্তি, বাড়ির সামনে থেকে, প্রার্থী পাপিয়াকে হটিয়ে দিলেন জনগন

৩০ মার্চ ২০২৬ 

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় তাঁর মরদেহের ছবি ও ভিডিও শেয়ার করা এবং কিছু কুরুচিকর মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী (যাঁরা বিজেপি সমর্থক হিসেবে পরিচিত) রাহুলের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কটূক্তি করায় সাধারণ মানুষ ও টলিউড মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । তবে অনেক অনুরাগীই জানিয়েছেন যে, একজন শিল্পীর মৃত্যুর পর তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিদ্রূপ করা অত্যন্ত অমানবিক।


প্রয়াত অভিনেতার বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছোতেই বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে ঘিরে ধরেন স্থানীয়েরা। কেউ কেউ ফিরে যাওয়ার কথাও বললেন। স্থানীয়দের অনেকেই বলেন, প্রচার করার জায়গা এটা নয়। স্লোগান দেওয়ারও নয়। ঘটনাকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয় বিজয়গড়ের মোড়ে। বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয় বলেও খবর।

সকালে প্রচারে বেরিয়ে ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যান টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজেপি কর্মীদের নিয়ে তাঁকে এলাকায় ঢুকতে দেখেই উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, প্রয়াত অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তা নিয়েই এলাকার লোকজনের সঙ্গে বিজেপি সমর্থকদের ঝামেলা শুরু হয়ে যায়। স্থানীয়দের কেউ কেউ বলেন, এটা স্লোগান দেওয়ার জায়গা নয়। এমন শোকস্তব্ধ পরিবেশ রাজনৈতিক প্রচারের জন্যেও নয়।

দিঘায় ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই ঘটে অঘটন। জানা গিয়েছে, সকাল থেকে শুটিং-এ ব্যস্ত ছিলেন রাহুল এবং তাঁর সহকর্মীরা। বিকেলের দিকে জলে নামেন রাহুল। সেখানেই ডুবে যান। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয় তাঁকে। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয় তাঁর।

এর মধ্যে উল্লেখ্য , সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন , "আমার খুব পছন্দের অভিনেতা। বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই। এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কিভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। রাহুলের চলে যাওয়া টলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

 

 

Your Opinion

We hate spam as much as you do