সকালে হাড়োয়ার একটি বুথ থেকে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ ওঠে। দুপুরে একটি বুথ থেকে বিরোধী দলের প্রার্থীকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। মাদারিহাটে বিরোধী প্রার্থীর গাড়ি লক্ষ করে হামলার অভিযোগ ওঠে
উপভোট-হাড়োয়ায় ISF এজেন্টদের বাধা তালড্যাংরা অনিয়মের অভিযোগ
Nov 13, 2024
অভিযোগের পাহাড়ের শেষ হল রাজ্যের ছয় কেন্দ্রের উপ-নির্বাচন। সিতাই থেকে হাড়োয়া, এই ছয় কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালড্যাংরায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাছে মোট ৭৫টি অভিযোগ জমা পড়েছে।
আজ রাজ্যে ৬ বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা। তিনি আবার মাদারিহাট কেন্দ্রের বিধায়ক। ফলে এই কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে এদিন। তৃণমূলের পাঁচ জন বিধায়ক এবারের লোকসভা নির্বাচনে জিতেছেন। ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিক জয়ী হয়েছেন, তিনি নৈহাটির বিধায়ক। বাঁকুড়ার তালড্যাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী জয়ী হয়েছেন লোকসভায়। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও লোকসভা সিটে জিতেছেন। হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামও জিতেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে। কোচবিহারে বিজেপির হেভিওয়েট নিশীথ প্রামাণিককে হারিয়েছেন জগদীশচন্দ্র বসুনিয়া। তিনি আবার সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ফলে মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংড়া, সিতাই, হাড়োয়া এবং নৈহাটি কেন্দ্রগুলিতে উপ নির্বাচন হচ্ছে। ভোটের ফল ঘোষণা হবে নভেম্বরের ২৩ তারিখ।
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ছয় কেন্দ্রের ভোটকে সেমিফাইনাল বলে দাবি করেছে রাজনৈতিক মহল। এই ম্যাচে এদিন সবার নজর ছিল উত্তরবঙ্গের মাদারিহাট ও উত্তর ২৪ পরগনার হাড়োয়ার দিকে। সকাল থেকে এই দুটি কেন্দ্র ছিল সরগরম।
সকালে হাড়োয়ার একটি বুথ থেকে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ ওঠে। দুপুরে একটি বুথ থেকে বিরোধী দলের প্রার্থীকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। মাদারিহাটে বিরোধী প্রার্থীর গাড়ি লক্ষ করে হামলার অভিযোগ ওঠে। সিপিএম নেতা আহমেদ আলি খান অভিযোগ করেন প্রায় ৩০ থেকে ৪০ টা বুথে আইএসএফ এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কোন ভূমিকা নেই। সারারাত ধরে এলাকায় বোম্বিং হয়েছে আইএসএফ কর্মীদের ঘরছাড়া করা হয়েছে, কেউ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এলাকায় ঢুকতে পারেননি।
সাতটা নাগাদ ভোট শুরু হওয়ার পর প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া বিধানসভার অন্তর্গত সদরপুর হাইস্কুলের ২০০ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালার পাশে ইভিএম মেশিন বসিয়ে ভিডিও করার অভিযোগ ওঠে।
সকালের দিকে নৈহাটিতে উত্তেজনা থাকলেও বেলা বাড়তে তা কমে যায়। তবে নৈহাটিতে ভোটের মধ্যেই সরগরম হয় ভাটপাড়া। ভোটের মধ্যেই জগদ্দলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। চায়ের ঠেকে খুন হন তৃণমূল স্থানীয় নেতা অশোক সাউ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
যদিও প্রচুর ছাপ্পা ভোট পড়ার অভিযোগ বিরোধী প্রার্থীদের।
তুলনামূলক ভাবে অনেক শান্ত ছিল মেদিনীপুর এবং তালড্যাংরা। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এদিনের ভোটে পাহাড়ায় ছিল রাজ্যের সশস্ত্র পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ না উঠলেও বিরোধীদের নিশানায় ছিল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বেশ কিছু ঘটনায় নিষ্ক্রিয় ছিল বাহিনী। অভিযোগ এই নিস্ক্রিয়তার সুযোগে শাসক দলের কর্মীরা বুথে ভোটার আটকানো থেকে অন্যন্য অনিয়ম করেছে।
We hate spam as much as you do