Tranding

12:03 AM - 07 May 2026

Home / National / বস্তারে পুলিশের গুলিতে, মৃত ৩০ মাওবাদী, উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

বস্তারে পুলিশের গুলিতে, মৃত ৩০ মাওবাদী, উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ জন মাওবাদীর মৃতদেহ মিলেছে। পাওয়া গিয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র- একটি AK-47 রাইফেল এবং একটি SLR (সেলফ-লোডিং রাইফেল)। এছাড়া একাধিক আগ্নেয়াস্ত্র ও নগদ উদ্ধার করেছে বাহিনী। চলতি বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলে একাধিক এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে মারা গিয়েছে ১৭১ জন মাওবাদী।

বস্তারে পুলিশের গুলিতে, মৃত ৩০ মাওবাদী, উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

বস্তারে পুলিশের গুলিতে, মৃত ৩০ মাওবাদী, উদ্ধার আধুনিক আগ্নেয়াস্ত্র

04 October  2024


ছত্তিসগড়ের বস্তারে সুরক্ষাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৩০ জন মাওবাদী। এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, নারায়ণপুর-দান্তেওয়াড়া আন্তঃজেলা সীমানা আভুজমাদের থুলাথুলি এবং নেন্দুর গ্রামের মধ্যবর্তী জঙ্গলে দুপুর ১টার দিকে গুলির লড়াই শুরু হয়। এই অভিযানে ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) জওয়ানরা।


জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ জন মাওবাদীর মৃতদেহ মিলেছে। পাওয়া গিয়েছে আধুনিক আগ্নেয়াস্ত্র- একটি AK-47 রাইফেল এবং একটি SLR (সেলফ-লোডিং রাইফেল)। এছাড়া একাধিক আগ্নেয়াস্ত্র ও নগদ উদ্ধার করেছে বাহিনী। চলতি বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলে একাধিক এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে মারা গিয়েছে ১৭১ জন মাওবাদী। , এই অঞ্চলে দান্তেওয়াড়া এবং নারায়ণপুর-সহ ৭টি জেলা রয়েছে। 
 


ঘন জঙ্গলে মাওবাদীরা গা ঢাকা দিয়েছিল বলে গোপনসূত্রে জানতে পারে সুরক্ষাবাহিনী। তার ভিত্তিতে গোটা এলাকা ঘিরে চিরুনি অভিযান শুরু করেন জওয়ানরা। আচমকা গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় সুরক্ষাবাহিনী। মারা গিয়েছে ৩০ জন মাওবাদী। ২ ঘণ্টা ধরে ওই এলাকায় দফায় দফায় গোলাগুলি চলে। মাওবাদীদের অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা তা জানতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do