Tranding

03:42 PM - 04 Feb 2026

Home / Politics / দুর্গাপুরে CPIM’র মিছিলে তৃণমূলের বোমা ও তান্ডব ও পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ

দুর্গাপুরে CPIM’র মিছিলে তৃণমূলের বোমা ও তান্ডব ও পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এরই মাঝে দুর্গাপুরে গান্ধী মোড় থেকে এইচডিএম অফিস পর্যন্ত ডি-ওয়াইএফআই এর মিছিল লক্ষ্য করে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।

দুর্গাপুরে CPIM’র মিছিলে তৃণমূলের বোমা ও তান্ডব ও পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ

দুর্গাপুরে CPIM’র মিছিলে তৃণমূলের বোমা ও তান্ডব ও পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ 
  
28 Aug 2024  

শহীদ বিমল দাশগুপ্ত ভবনে ভাঙচুর তৃণমূলের। পড়ে রয়েছে পরপর বাইক।দুর্গাপুরে সিপিআই(এম)’র যুব সংগঠনের মিছিলে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মিছিলে ছুঁড়ল বোমা। আহত একাধিক সিপিআই(এম) কর্মী। শহরের কেন্দ্রস্থল সিটি সেন্টারে শহীদ বিমল দাশগুপ্ত ভবনে ব্যাপক ভাঙচুর করে তৃণমূল। আগুন লাগানো হয়। সামনে রাখা পরপর বাইক  ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আর জি কর কান্ডের প্রতিবাদে , ন্যায় বিচারের দাবিতে বুধবার এখান থেকে ছাত্র যুবরা -DYFI মিছিল বার করে। সশস্ত্র তৃণমূলী বাহিনী মিছিলের ওপর হামলা চালায়। নির্বিচারে বোমা ছোঁড়া হয় মিছিলে। ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে দুর্গাপুরে।

আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এরই মাঝে দুর্গাপুরে গান্ধী মোড় থেকে এইচডিএম অফিস পর্যন্ত ডি-ওয়াইএফআই এর মিছিল লক্ষ্য করে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।   

ডি-ওয়াইএফআই কর্মীদের অভিযোগ, মিছিলটি ডিএমসি মোড় আসার পর তৃণমূলের গুণ্ডাবাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বোমাবাজি। এই ঘটনায় বেশ কয়েকজন ডি-ওয়াইএফআই কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খায় বলে জানা গিয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের আরও অভিযোগ সিটি সেন্টারের কাছে সিপিআইএমের দলীয় কার্য্যালয় 'বিমল দাশগুপ্ত স্মৃতি ভবনে'ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমাবাজি করে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। যদিও হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসকদল। 

Your Opinion

We hate spam as much as you do