শালবনিতে ফের আক্রান্ত হয়েছেন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার আক্রান্ত হলেন তিনি। এদিকে আবার বাঘমুণ্ডিেত বুথের ভেতরে ঢুকে জয়শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ। আবার কেশিয়াড়িতে অকারণে কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।
সুশান্ত আবার আক্রান্ত । বাঘমুন্ডিতে বুথে ঢুকে জয় শ্রীরাম চিৎকার
উত্তেজনা নিয়েই শেষ হল প্রথম দফার ভোট, ফের আক্রান্ত সুশান্ত ঘোষ, বাঘমুণ্ডিতে বুথে ঢুকে জয় শ্রীরাম
শেষবেলাতেও উত্তেজনা প্রথম দফার ভোটে। শালবনিতে ফের আক্রান্ত হয়েছেন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার আক্রান্ত হলেন তিনি। এদিকে আবার বাঘমুণ্ডিেত বুথের ভেতরে ঢুকে জয়শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ। আবার কেশিয়াড়িতে অকারণে কেন্দ্রীয় বাহিনী গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।
ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেও উত্তেজনা থেকেই গেল।
ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলা। দ্বিতীয় বারের জন্য আক্রান্ত হয়েছেন শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। শালবনির আঁধারনয়ন স্কুলের বুথে দলীয় এজেন্টকে ফেরাতে গিয়ে আক্রান্ত হন তিনি। তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এর আগে সকালেও শালবনিতে তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। এমনকী সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়েছিল। ঘটনার রিপোর্ট নেয় নির্বাচন কমিশন। সুশান্ত ঘোষ অভিযোগ করেেছন বঙ্গ গণতন্ত্রের শ্মশান হয়ে গিয়েছে।সেকারণেই এইসব ঘটছে।
বিজেপির স্লোগান ভোট চলাকালীন ।
এদিকে সকাল থেকে বাঘমুণ্ডিতে শান্তিপূর্ণ ভোটদান হলেও শেষ বেলায় উত্তেজনা শুরু হয়। হঠৎই বুথে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে তাঁদের বুথের বাইরে বের করে দেয়। মানুষকে ভয় দেখাতেই বিজেপি এই কৌশল নিয়েছিল বলে দাবি স্থানীয় মানুষের বক্তব্য ।
কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
কেশিয়াড়িতে গ্রামে ঢুকে কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে বলে অভিযোগ। তাঁরা অভিযোগ করেছেন কোনও রকম প্ররোচনা ছাড়াই কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি ঢুকে লাঠিচার্জ করতে শুরু করে। মহিলাদের উপরেও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ভোটারদের আতঙ্কিত করতেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি এমনই অভিযোগ করেছেন গ্রামের লোকজন। তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সত্যতা স্বীকার করা হয়নি।
কাঁথি বিধানসভা এলাকায় স্থানীয় মাজনা প্রাথমিক স্কুল সংলগ্ন বুথের ভোটারদের একাংশের অভিযোগ, তাঁরা এক চিহ্নে ভোট দিয়েছেন। অথচ ভিভিপ্যাটের কাগজে দেখা যাচ্ছে, ভোট পড়েছে অন্য চিহ্নে। কমিশন জানিয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তাঁরা। ইভিএম বদল করে নতুন করে ভোট করাতে হবে বলে দাবি তাঁদের। এই নিয়ে উত্তেজনা ছড়ায়।
ছবি- Asianetnews Bangla
We hate spam as much as you do