Tranding

03:55 AM - 22 Mar 2026

Home / Politics / যৌনকর্মীরা পেনশনের দাবিতে পথে, ৪৫ বছরের পর কেন্দ্রের বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল

যৌনকর্মীরা পেনশনের দাবিতে পথে, ৪৫ বছরের পর কেন্দ্রের বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল

যৌনকর্মীদের চাহিদা পূরণ করতে এবং আইনত এই পেশাকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। এবার কেন্দ্রের বিলের বিরোধিতায় শনিবার সন্ধেয় মিছিলের ডাক দিয়েছে এই সংগঠন। উত্তর কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে কোম্পানি বাগান মাঠ পর্যন্ত হবে মশাল মিছিল।

যৌনকর্মীরা পেনশনের দাবিতে পথে, ৪৫ বছরের পর কেন্দ্রের বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল

যৌনকর্মীদের পেনশনের দাবি, ৪৫ বছরের পর কেন্দ্রের বিলের বিরোধিতায় প্রতিবাদ মিছিল  

শ্রম দিবসের আগের দিন কেন্দ্রীয় সরকারের বিলের বিরোধিতায় পথে নামলেন সোনাগাছির যৌনকর্মীরা।

দাবি, কেন্দ্রের বিল ট্রাফিকিং ইন পার্সনস তুলে নিতে হবে। সেই সঙ্গে ৪৫ বছর বয়স হলেই যৌনকর্মীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পেনশনের ব্যবস্থা করতে হবে সরকারকে। পাশাপাশি শ্রম তালিকার অন্তর্ভুক্ত করতে হবে যৌনকর্মীদের পেশাকেও। 

যৌনকর্মীদের চাহিদা পূরণ করতে এবং আইনত এই পেশাকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। এবার কেন্দ্রের বিলের বিরোধিতায় শনিবার সন্ধেয় মিছিলের ডাক দিয়েছে এই সংগঠন। উত্তর কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে কোম্পানি বাগান মাঠ পর্যন্ত হবে মশাল মিছিল।

সংগঠনের মূল বক্তব্য, যৌনপেশার তীব্র ক্ষতি হতে পারে যদি কেন্দ্রীয় সরকারের বিল আইনে পরিণত হয়। তখন যৌনকর্মীদের পেশা অপরাধের চোখে দেখা হবে সমাজে। যদিও শিশুপাচার বা মহিলা পাচারের বিরোধিতায় তাঁরা সরব। পাচার করে নাবালিকাদের যাতে জোর করে যৌনপেশায় না আনা হয়, সেদিকটিও তাঁরা নজরে রেখেছেন। কিন্তু কেন্দ্রের সরকার যদি আইন করে, তাহলে যৌনকর্মীদের পাশাপাশি তাঁদের সন্তানরাও বিপদে পড়বে। এমনিতেও অতিমারি আবহের কারণে গত দুই বছর মুখ থুবড়ে পড়েছিল এই পেশা। কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করেছেন প্রায় ৬৫ হাজার যৌনকর্মী। তার মধ্যে নতুন বিল আতঙ্ক সৃষ্টি করেছে তাঁদের মধ্যে।

Your Opinion

We hate spam as much as you do