গোয়ায় ২০ আসনে এগিয়ে BJP, তৃণমূলের সঙ্গীর সঙ্গে গঠন করবে সরকার। গোয়ায় ২০ টি আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস জয়ী হয়েছে বা এগিয়ে আছে ১২ টি আসনে
গোয়ায় BJP, তৃণমূলের সঙ্গীর সঙ্গে গঠন করবে সরকার, তৃণমূল শূণ্য! ভোট কেটে বিজেপির সুবিধা
জোরদার লড়াই চলছে গোয়ায়। প্রাথমিকভাবে বিজেপি এককভাবে ‘ম্যাজিক ফিগার’ পার করে ফেলেছিল। পরে কিছুটা প্রত্যাবর্তন করেছে কংগ্রেস। তবে সার্বিকভাবে এগিয়ে আছে গেরুয়া শিবিরই। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) জোট ‘কিং মেকার’ হতে পারে। আপাতত একাধিক আসনে এগিয়ে আছে সেই জোট।
গোয়ায় ২০ আসনে এগিয়ে BJP, তৃণমূলের সঙ্গীর সঙ্গে গঠন করবে সরকার। গোয়ায় ২০ টি আসনে জয়ী হয়েছে বা এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস জয়ী হয়েছে বা এগিয়ে আছে ১২ টি আসনে। তৃণমূল কংগ্রেস এর জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) দুটি আসনে জিতেছে।
সরকার গঠন করবে বিজেপি। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) এবং নির্দল প্রার্থীদের নিয়ে জোট সরকার গঠন করা হবে। এদিকে প্রচুর মিডিয়া হাইপ পেয়েও মমতা ব্যানার্জীর দল গোয়ায় শূন্য।
We hate spam as much as you do