Tranding

08:47 PM - 06 May 2026

Home / National / কর্ণাটক বিজেপি সরকার সাম্প্রদায়িক অপরাধের মামলাগুলো প্রত‍্যাহার করল

কর্ণাটক বিজেপি সরকার সাম্প্রদায়িক অপরাধের মামলাগুলো প্রত‍্যাহার করল

এইসব মামলাগুলির মধ্যে যেমন সাম্প্রদায়িক গোলযোগ পাকানোর কিংবা ঘৃণাত্মক বক্তৃতা সংক্রান্ত মামলা রয়েছে, ঠিক তেমনই রয়েছে কৃষক বিক্ষোভ সংক্রান্ত। সব মিলেয়ে ৩৪ টি মামলা প্রত্যাহার করেছে সরকার।

কর্ণাটক বিজেপি সরকার সাম্প্রদায়িক অপরাধের মামলাগুলো প্রত‍্যাহার করল

কর্ণাটক বিজেপি সরকার সাম্প্রদায়িক অপরাধের মামলাগুলো প্রত‍্যাহার করল 


March 9 2023, 


সামনেই বিধানসভা ভোট। তার আগে বিজেপি শাসিত কর্নাটক একের পর এক মামলা প্রত্যাহারের ঘটনা। এইসব মামলাগুলির মধ্যে যেমন সাম্প্রদায়িক গোলযোগ পাকানোর কিংবা ঘৃণাত্মক বক্তৃতা সংক্রান্ত মামলা রয়েছে, ঠিক তেমনই রয়েছে কৃষক বিক্ষোভ সংক্রান্ত। সব মিলেয়ে ৩৪ টি মামলা প্রত্যাহার করেছে সরকার।


এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে, তা বর্তমান বিজেপি সরকারের আগেকার সময়ের। ২০০৯ সাল থেকে ২০১৯-এই ১০ বছরের মধ্যের ৩৪ টি মামলা প্রত্যাহার করেছে কর্নাটকের বর্তমান বিজেপি সরকার।
তবে কর্নাটকে সরকারের তরফে মামলা প্রত্যাহারের ঘটনা নতুন কিছু নয়। আগেকার সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ২০২৩ থেকে ২০১৮ সালের মধ্যে এসডিপিআই এবং পিএফআই কর্মীদের বিরুদ্ধে করা ১৭৬ টি মামলা প্রত্যাহার করে নিয়েছিল। বিজেপি সেই সময় মামলায় প্রত্যাহারের ব্যাপারে আপত্তি জানিয়েছিল। আবার বর্তমান সরকার ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গোসুরক্ষা সম্পর্কিত হিংসার ২১ টি মামলা প্রত্যাহার করেছিল।
প্রকাশিত খবর অনুযায়ী কর্নাটকের বিজেপি সরকার গত বছরের অক্টোবরে ৩৪ টি মামলায় অভিযুক্ত ৩৪১ জনকে মুক্তি দিতে রাজ্য পুলিশের আপত্তি খারিজ করে দিয়েছে। এইসব মামলার মধ্যে ১৮ টি মামলা ছিল কৃষক এবং অন্য গোষ্ঠীর প্রতিবাদ সংক্রান্ত। এইসব মামলায় জড়িত ছিলেন ২২৮ জন। অন্যদিকে বাকি ১৬ টি মামলায় সংঘ পরিবারের ১১৩ জন কর্মী জড়িত ছিলেন।
কর্নাটক সরকারের স্বরাষ্ট্রবিভাগ ২০২২-এর ১ অক্টোবর জারি করা এক আদেশে ৩৪ টি মামলা প্রত্যাহার করতে আদালতে প্রয়োজনীয় তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুধুমাত্র ডানপন্থী কর্মী-সমর্থরাই নন, কৃষক বিক্ষোভে জড়িত লোকজনকেও মুক্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, অনেক নিরপরাধ মানুষের বিরুদ্ধে সেই সময়কার সরকারগুলি মামলা করেছিল।

Your Opinion

We hate spam as much as you do