রাহুল গান্ধী প্রশ্ন করেন, কে সেই ব্যক্তি যার অর্থ আদানি মালিকানাধীন শেল কোম্পানিগুলিতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই টাকা যদি আদানিজির না থাকে, তাহলে কার।
প্রধানমন্ত্রীর চোখে ভয় , আদানির শেল কোম্পানিতে ২০ হাজার কোটি কার: রাহুল
Saturday, March 25, 2023
প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, সেই কারণেই সংসদ থেকে বহিষ্কার। প্রথমে সাজা, তারপরে সংসদ থেকে বহিষ্কারের পরে এদিন প্রথম সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী। সেখান থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন আদানির শেল কোম্পানিতে কে বা কারা ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন?
আদানির শেল কোম্পানিতে ২০ হাজার কোটির বিনিয়োগ! সাংসদ পদ খারিজের পরে ফের একবার মোদীকে নিশানা রাহুলের
এদিন রাহুল গান্ধী প্রশ্ন করেন, কে সেই ব্যক্তি যার অর্থ আদানি মালিকানাধীন শেল কোম্পানিগুলিতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই টাকা যদি আদানিজির না থাকে, তাহলে কার। তিনি বলেন, এক্ষেত্রে একজন চিনা নাগরিক জড়িত আছে, কেন কেউ এব্যাপারে প্রশ্ন করছেন না, প্রশ্ন করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদী ও আদানির মধ্যে কী সম্পর্ক সেই প্রশ্ন তিনি আরেকবার করেছেন।
রাহুল গান্ধী এদিন বলেন, তিনি প্রশ্ন করতে থাকবেন। তাঁকে অযোগ্য ঘোষণা নিয়ে চিন্তার কারণ নেই। এরপর মারধর করলেন তাঁর কাজের ওপরে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। তিনি বলেন, সংসদের ভিতরে আছি কিংবা নেই তাতে কিছু যায় আসে না। রাহুল গান্ধী বলেন, তিনি ভারতের গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি দেশের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিজেপি বিষয়টি থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
The Prime Minister is scared of my next speech on Adani, and I have seen it in his eyes. That is why, first the distraction and then the disqualification: Congress leader Rahul Gandhi pic.twitter.com/irLFG9Flb9
— ANI (@ANI) March 25, 2023
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর চোখে ভয় দেখেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তাঁর (রাহুল) বক্তৃতা দেখে ভয় পাচ্ছেন। প্রথম ইস্যু থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার পরে তাঁর সদস্যপদ খারিজ করা হয় বলে মন্তব্য করেছেন রাহুল।
রাহুল বলেছেন, মোদী ও আদানির সম্পর্ক অনেক পুরনো। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী সেই সময় থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক। বিমানে বসে তাঁদের ছবি তিনি (রাহুল) দেখেছেন বলে জানিয়েছেন। গণমাধ্যমে তিনি সম্পর্কের প্রমাণ দিয়েছেন বলে দাবি করেন রাহুল।
দেশের গণতন্ত্রকে আক্রমণ করা হচ্ছে
রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশের গণতন্ত্রের ওপরে হামলা করা হচ্ছে। মন্ত্রী-সাংসদরা তাঁর বিরুদ্ধে মিথ্যা বলছেন বলেও অভিযোগ করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। বিদেশের মাটিতে তাঁক বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা উড়িয়ে দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, এই দেশ তাঁকে সব কিছু দিয়েছে।
রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের বিরুদ্ধে এদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। অন্যদিকে প্রায় সব বিরোধী দল সাংসদ পদ বাতিলের প্রশ্নে তাঁর পাশে। এব্যাপারে রাহুল গান্ধী বিরোধীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই একসঙ্গে কাজ করব। বিজেপির ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে রাহুল বলেছেন, তিনি সাভারকর নন, গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চাননি।
বিজেপির তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে ওবিসিদের তাচ্ছিল্য করার অভিযোগ আনা হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে রাহুল বলেন. দেশে ওবিসি ইস্যু নেই। তাঁর ভারত জোড়ো যাত্রাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন রাহুল। তিনি ভারত জোড়ো যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বানের পাশাপাশি ভ্রাতৃত্বের আহ্বান জানিয়েছিলেন, বলেছেন রাহুল গান্ধী।
We hate spam as much as you do