Tranding

01:47 PM - 04 Feb 2026

Home / National / কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানা পর্যটকদের গুলি, নিহত ২৬ জন, জখম অনেকে

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানা পর্যটকদের গুলি, নিহত ২৬ জন, জখম অনেকে

সূত্রের খবর, পহেলগামের বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে মনে করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা।

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানা পর্যটকদের গুলি, নিহত ২৬ জন, জখম অনেকে

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানা পর্যটকদের গুলি, নিহত ২৬ জন, জখম অনেকে

 22nd April 2025 

জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে (Pahalgam Terrorist Attack) মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২৬ জন পর্যটক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। সেনা হেলিকপ্টারে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্রের খবর, পহেলগামের  বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে মনে করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা।


পাহেলগামের  শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।

ঘটনার পরেই জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত সহ সেনার শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও কঠোর হবে।" তিনি অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই শ্রীনগরে পৌঁছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে।


জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, "এই নৃশংস হামলার জবাব দিতেই হবে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।" আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এক আহত পর্যটককে পাঠানো হয়েছে জিএমসি অনন্তনাগে (terrorist attack in kashmir)।


কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একে ‘অমানবিক ও ঘৃণ্য’ কাজ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই হামলাকারীরা (terrorist attack) পশুর চেয়েও নিকৃষ্ট। কোনও শব্দেই এদের নিন্দা যথেষ্ট নয়।”


ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন উপত্যকায় পর্যটন মরশুম তুঙ্গে এবং দেশজুড়ে চলছে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তির কাজ। এবারের যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। পাহেলগাম ও বালতাল, এই দুটি পথেই তীর্থযাত্রা হবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলাকে “কাপুরুষোচিত এবং নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, “কাশ্মীর ঐতিহ্যগতভাবে পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন, যাদের অধিকাংশই অভ্যন্তরীণ। ২০২৩ সালে ভারত কঠোর নিরাপত্তার মধ্যে শ্রীনগরে একটি জি ২০ পর্যটনসভার আয়োজন করে। এর মাধ্যমে বলা হয়েছিল সেখানে শান্তি ফিরছে।  ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পর পর অনেকগুলো ঘটনা ঘটে । তবে পহেলগাও ঘটনা সবচেয়ে বিভ‍ৎস। এই  অঞ্চলে আনুমানিক পাঁচ লাখ সেনা স্থায়ীভাবে এই অঞ্চলে মোতায়েন রয়েছে।

Your Opinion

We hate spam as much as you do