একটি ভিডিও শেয়ার করে পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি দাবি করেন, প্রিসাইডিং অফিসার অনিল মাসি নিজে একজন বিজেপির নেতা যিনি বিজেপির তিনি প্রিসাইডিং অফিসার এবং ভোটে নিজে কারচুপি করেছেন। আটটি বৈধ বিরোধী ভোটে পেনের দাগ দিয়ে যান আর বিরোধী কাউন্টিং এজেন্টদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফলে ওই আটটি বোর্ড বাতিল হয়।
ছবি - প্রিসাইডিং অফিসার নিজে বসে ভোটপত্রে দাগ দিচ্ছেন বলে সিসিটিভিতে পাওয়া গেছে। সত্য প্রমাণ সাপেক্ষ
কারচুপি করে ৮ ভোট বাতিল, চণ্ডীগড় মেয়র পদে বিজেপি জেতার অভিযোগ ,
৩১ জানুয়ারি ২০২৪
সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৩৫ টি বৈধ ভোট এবং একজন সাংসদ এর মধ্যে কংগ্রেস এবং আপের মোট ২০জন এবং বিজেপির ১৬ জন থাকা থাকা সত্ত্বেও চণ্ডীগড় পুরনিগমের মেয়র পদের নির্বাচনে কংগ্রেস সমর্থিত আপ প্রার্থী হেরে গেলেন বিজেপি প্রার্থীর কাছে। আদালতের নির্দেশ মতো আজ, মঙ্গলবার চণ্ডীগড়ের মেয়র পদের নির্বাচন ছিল। যাকে কেন্দ্র করে চণ্ডীগড় পুরনিগম চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। ভোট দিতে আসেন সব দলের পুরপ্রতিনিধিরা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল আপ-কংগ্রেস জোট। এই প্রথমবার জোটবদ্ধ হয়ে লড়েছে তারা। দুই দলের সমঝোতা অনুযায়ী, মেয়র পদের জন্য লড়ছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। অন্যদিকে, সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদের জন্য লড়ছিল কংগ্রেস। গণনায় দেখা যায় পুরপ্রতিনিধিদের ভোটে প্রথমে এগিয়ে গিয়েছিল কংগ্রেস এবং আপের জোট। মোট ৩৬টি বৈধ ভোটের মধ্যে জোট পায় ২০টি। অন্য দিকে, বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকার পান ১৬টি ভোট। কিন্তু পরে জোটপ্রার্থী কুলদীপ সিংয়ের পাওয়া ৮টি ভোটকে বাতিল ঘোষণা করা হয়। ফলে জোটের প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় ১২। বিজেপির প্রার্থী মনোজ সোনকর ১৬ টি ভোট পেয়ে মেয়র পদে জয়ী হন। যদিও এই নির্বাচনকে প্রহসন বলে তোপ দেগেছে কংগ্রেস নেতৃত্ব। একটি ভিডিও শেয়ার করে পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি দাবি করেন, প্রিসাইডিং অফিসার অনিল মাসি নিজে একজন বিজেপির নেতা যিনি বিজেপির তিনি প্রিসাইডিং অফিসার এবং ভোটে নিজে কারচুপি করেছেন। আটটি বৈধ বিরোধী ভোটে পেনের দাগ দিয়ে যান আর বিরোধী কাউন্টিং এজেন্টদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফলে ওই আটটি বোর্ড বাতিল হয়।
এই নিয়ে পুরনিগমের ভিতরেও বিক্ষোভ দেখিয়েছেন আপ এবং কংগ্রেসের পুরপ্রতিনিধিরা। মেয়র নির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও।
We hate spam as much as you do