Tranding

10:55 AM - 04 Feb 2026

Home / Other Districts / প্রাণের ঝুঁকিতে ট্রেন যাত্রীদের বাঁচিয়ে হিরো কিশোর মুরসালিম !ওকে পুরষ্কারের দাবী

প্রাণের ঝুঁকিতে ট্রেন যাত্রীদের বাঁচিয়ে হিরো কিশোর মুরসালিম !ওকে পুরষ্কারের দাবী

মালদহের ভালুকা রোডে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছিল। আর তা দেখতে পেয়েই দাঁড়িয়ে যায় মুরসালিম নামে ওই কিশোর। নিজের পরণে থাকা লাল গেঞ্জি খুলে নাড়াতে থাকে সে। দূর থেকে তা দেখতে পেয়েই গাড়ি থামিয়ে দেন চালক। এরপর রেলের কর্মীরা লাইন মেরামত করলে, তারপরই ছাড়ে ট্রেন।

প্রাণের ঝুঁকিতে ট্রেন যাত্রীদের বাঁচিয়ে হিরো কিশোর মুরসালিম !ওকে পুরষ্কারের দাবী

প্রাণের ঝুঁকিতে ট্রেন যাত্রীদের বাঁচিয়ে হিরো কিশোর মুরসালিম !ওকে পুরষ্কারের দাবী
  

  Sep 24, 2023 


 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে মালদহের কিশোর শুধু প্রাণের ঝুঁকি নিয়েছে তাই নয়, উপস্থিত বুদ্ধিরও পরিচয় দিয়েছে। ষষ্ঠ শ্রেণির সেই ছাত্রকে যাতে পুরস্কৃত করা হয়, রেলের কাছে সেই দাবি জানিয়েছেন সবাই। শুধু তাই নয়, রেল লাইনের ওই বিপজ্জনক অবস্থা কীভাবে রেলের চোখ এড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বিশিষ্টজনেরা। 

 

গতকাল, শনিবার ষষ্ঠ শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে কোনও ক্রমে রক্ষা পায় শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই সুপারফাস্ট ট্রেনে কয়েকশ যাত্রী ছিলেন সেই সময়। তার কীর্তি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান রেলকর্তারাও। মালদহের ভালুকা রোডে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছিল। আর তা দেখতে পেয়েই দাঁড়িয়ে যায় মুরসালিম নামে ওই কিশোর। নিজের পরণে থাকা লাল গেঞ্জি খুলে নাড়াতে থাকে সে। দূর থেকে তা দেখতে পেয়েই গাড়ি থামিয়ে দেন চালক। এরপর রেলের কর্মীরা লাইন মেরামত করলে, তারপরই ছাড়ে ট্রেন।


মালদহ এলাকাতেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সাংসদ । রেলের সমালোচনা করেছেন জনগন। এমন বিপজ্জনক অবস্থা রেল কর্তৃপক্ষের চোখে পড়ল না কেন, তা নিয়ে সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে রেলের কর্তব্যরত আধিকারিকের দাবি, তাঁদের কাছে এমন কোনও খবর নেই। তিনি নাকি জানেনই না। এমনটাই বলেছেন মালদহে দায়িত্বরত রেলের ইন্সপেক্টর গোপাল মাজি। 

Your Opinion

We hate spam as much as you do