Tranding

11:28 PM - 06 May 2026

Home / Education / মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার সিবিআই এর হাতে

মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার সিবিআই এর হাতে

এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির হাতে গ্রেফতার হন পার্থ। গ্রেফতার করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। এবার সিবিআইয়ের জালে কল্যাণময়।

মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার সিবিআই এর হাতে

মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার সিবিআই এর হাতে

Sep 15, 2022 


এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তিনি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বেশ কিছুদিন ধরেই তিনি সিবিআই স্ক্যানারে ছিলেন। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণময়কে। নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির হাতে গ্রেফতার হন পার্থ। গ্রেফতার করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। এবার সিবিআইয়ের জালে কল্যাণময়।


কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ-

১. নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়া

২. যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ

৩. বাগ কমিটির রিপোর্টে নাম

৪. গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি

৫. ‘হাই জাম্প’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া

Your Opinion

We hate spam as much as you do