সিবিআই সূত্রে খবর- একবার নয়, এর আগেও লটারি জিতে পুরস্কারবাবদ মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্কেও দু’বার লটারির টাকা পড়েছে। অনুব্রত ও সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা।
অনুব্রতর লটারি রহস্য ফাঁস, ১কোটি থেকে ১০ লক্ষ, CBI অবাক
November 8, 2022
অনুব্রত মণ্ডলের ১ কোটি লটারি জয়ের খবরে শোরগোল পড়েছিল। শুধু তিনিই নয়, জোড়া ফুল বিধায়কের স্ত্রী, পঞ্চায়েতের সদস্যের নিকট আত্মীয়দের ডিয়ার লটারি জয় নিয়ে জোর চর্চা চলে। দিন কয়েক আগেই গরু পাচার মামলায় ধৃত বীরভূমের দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল সভাপতির লটারি জয়ের নেপথ্যের রহস্য ভেদে তদন্ত শুরু করেছে সিবিআই গোয়েন্দা দল। ইতিমধ্য়েই তাঁরা বোলপুর সংলগ্ন এলাকার লটারি দোকানে হানা দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ চলে লটারির দোকানের মালিককে। সেই সূত্রেই গোয়েন্দাদের নজরে ছিল অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও। তদন্ত এগোতেই এবার সামনে এল লটারি জয় সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য।
সিবিআই সূত্রে খবর- একবার নয়, এর আগেও লটারি জিতে পুরস্কারবাবদ মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্কেও দু’বার লটারির টাকা পড়েছে। অনুব্রত ও সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা।
২০২২ সালে ডিয়ার লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন অনুব্রত মণ্ডল। তার আগে, ২০১৯ সালেও লটারি জিতেছিলেন তিনি। পেয়েছিলেন ১০ লক্ষ টাকা। ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
অনুব্রত কন্যা সুকন্যা দু’বার জিতেছেন লটারি। একবার ২৫ লক্ষ টাকা। অন্যবার জিতেছেন ২৬ লক্ষ। অর্থাৎ মোট ৫১ লক্ষ টাকা লটারি বাবদ সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়েছে। এমনটাই সিবিআই গোয়েন্দাদের মাধ্যমে খবর পাওয়া গিয়েছে।
এই তিনবার ছাড়া অনুব্রত ও তাঁর কন্যা আর লটারি জিতেছিলেন কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। বার বার অনুব্রত ও তাঁর নিকট আত্মীয়রাই কীভাবে লটারি জিতছেন সেটাও স্ক্যানারে রয়েছে সিবিআই আধিকারিকদের।
ডিয়ার (ভাইপো) লটারির সাথে শাসকদল তৃণমূলের সরাসরি সম্পর্ক আছে একথা সর্বজনবিদিত। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশীর ভাগ লটারি কাটেন তাদের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু টিকিট সাধারণ মানুষ কাটলেও লটারির জ্যাকপট পুরষ্কারের অঙ্ক কিন্তু তোলামূলী নেতাদের জন্য সংরক্ষিত। আগেও জানা যায় যে অনুব্রত মন্ডল ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন, এখন আবার খবরে প্রকাশ গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন। সত্যি তৃণমূল নেতাদের ভাগ্য বটে, ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার একেবারে বাঁধা।
এই নিয়ে সরব হয়েছেন অনেকেই। CBI আরো তথ্য প্রকাশ করতে চায়।
We hate spam as much as you do