Tranding

06:57 PM - 04 Feb 2026

Home / Politics / ভাটপাড়ায় বন্দুক হাতে TMCP সক্রিয় কর্মীর ছবি ভাইরাল, চুপ পুলিশ

ভাটপাড়ায় বন্দুক হাতে TMCP সক্রিয় কর্মীর ছবি ভাইরাল, চুপ পুলিশ

ঘটনার গুরুত্ব স্বীকার করে নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, এদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরা দুষ্কৃতী। পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ওই যুবক দলের কোনও পদে নেই। একজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ যে ভাবে পদক্ষেপ করে ওর বিরুদ্ধেও তাই করবে।

ভাটপাড়ায় বন্দুক হাতে TMCP সক্রিয় কর্মীর ছবি ভাইরাল, চুপ পুলিশ

ভাটপাড়ায় বন্দুক হাতে TMCP সক্রিয় কর্মীর ছবি ভাইরাল, চুপ পুলিশ

19 জুলাই 2024


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা TMCP স্থানীয় নেতা শুভাশিস চক্রবর্তীর একাধিক ছবি ভাইরাল হয়। ছবি দেখে মনে হচ্ছে রীতিমতো বন্দুক হাতে ফটো শ্যুট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা তৃণাঙ্কুরের সঙ্গেও শুভাশিসের ছবি দেখা গিয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। তিনি বন্দুক কোথা থেকে পেলেন তাও জানা যায়নি।

এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল মানে গুন্ডাগিরি আর লুঠপাট। যে যত বেশি গুন্ডাগিরি করতে পারবে তৃণমূলে তার উত্থান তত তাড়াতাড়ি হবে। টাকা তুলে কালীঘাটে পাঠাতে পারবে এমন লোকদেরই নেতা করে তৃণমূল। সেই প্রতিযোগিতায় নেমেই ছাত্র নেতা বন্দুক হাতে ছবি তুলেছেন।


ঘটনার গুরুত্ব স্বীকার করে নিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, এদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এরা দুষ্কৃতী। পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ওই যুবক দলের কোনও পদে নেই। একজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ যে ভাবে পদক্ষেপ করে ওর বিরুদ্ধেও তাই করবে। রাজনৈতিক নেতাদের অনেকের সঙ্গে ছবি তুলতে হয়। তৃণাঙ্কুরের সঙ্গে ওর ছবি আছে মানেই ও বড় নেতা এটা ভাবার কারণ নেই।

Your Opinion

We hate spam as much as you do