পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বার বার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করেছে তারা৷
অনুব্রত বিদেশে পালানোর সম্ভাবনায় বিমানবন্দরেও নজরদারিতে সিবিআই আধার, প্যান কার্ড তলব
অনুব্রতর আধার, প্যান কার্ড তলব করল সিবিআই, নজরদারি বিমানবন্দরেও!
সতেরো দিন ভর্তি থাকার পর গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডলের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি তলব করল সিবিআই৷ ইতিমধ্যেই পাসপোর্ট বাদে বাকি সব নথি সিবিআই-এর কাছে জমাও দিয়েছেন তৃণমূল নেতা৷ সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুব্রত জানিয়েছেন, তাঁর পাসপোর্ট নেই৷
পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই মর্মে বার্তাও দিয়ে রেখেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের সত্যিই পাসপোর্ট আছে কি না, তা জানতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সঙ্গেও যোগাযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, যেহেতু অনুব্রত মণ্ডল বার বার হাজিরা এড়াচ্ছেন, সেই কারণেই নিয়মমাফিক এই নথি তলব করেছে তারা৷
প্রসঙ্গত, গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় অনুূব্রত মণ্ডলকে একাধিকবার তলব করেছে সিবিআই৷ কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এখনও সিবিআই-এর মুখোমুখি হননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ যদিও চিঠি দিয়ে তিনি সিবিআই-এর থেকে আগামী ২১ মে পর্যন্ত সময় চেয়েছেন৷ অনুব্রত মণ্ডল চিঠিতে জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শেই এক মাস বিশ্রামে থাকতে হবে তাঁকে৷
সতেরো দিন ভর্তি থাকার পর গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল৷ এর পরই তাঁকে ফের তলব করে সিবিআই৷ অনুব্রত মণ্ডলের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্টও দিল্লির এইমস-এর চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে৷
We hate spam as much as you do