Tranding

10:19 AM - 04 Feb 2026

Home / National / অযোধ্যায় দলিত তরুণী ধর্ষণ ও খুন! হে রাম, কোথায় আপনি , সাংসদের আর্তনাদ

অযোধ্যায় দলিত তরুণী ধর্ষণ ও খুন! হে রাম, কোথায় আপনি , সাংসদের আর্তনাদ

গত বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান অযোধ্যার মিল্কিপুরের বছর বাইশের দলিত তরুণী। দুদিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ওই দলিত পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সামনেই মিল্কিপুরের উপনির্বাচন। তাই ভোটের মুখে এই দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রত্যাশিতভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

অযোধ্যায় দলিত তরুণী ধর্ষণ ও খুন!  হে রাম, কোথায় আপনি , সাংসদের আর্তনাদ

অযোধ্যায় দলিত তরুণী ধর্ষণ ও খুন!  হে রাম, কোথায় আপনি , সাংসদের আর্তনাদ 
 
Feb 03, 2025 

খোদ রামজন্মভূমি অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন! সুবিচারের দাবিতে সরব ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি, ওই দলিত তরুণীর পরিবার সুবিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে একটি ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে যান অযোধ্যার মিল্কিপুরের বছর বাইশের দলিত তরুণী। দুদিন নিখোঁজ থাকার পর শনিবার রাতে একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ওই দলিত পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সামনেই মিল্কিপুরের উপনির্বাচন। তাই ভোটের মুখে এই দলিত তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রত্যাশিতভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

অযোধ্যার এই ঘটনা যেন 2012 সালের 16 ডিসেম্বর রাতে নির্ভয়াকাণ্ডের স্মৃতি উসকে দিল ৷ পরিবারের তরফে জানা গিয়েছে, রামনগরীর এই দলিত তরুণীকে ধর্ষণের পর হাত-পা ভেঙে দেওয়া হয় ৷ শুধু তাই নয়, যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দেওয়া এবং চোখ উপরে নেওয়ার চেষ্টা করা হয় বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতার পরিবার ৷ এছাড়াও নির্যাতিতার শরীরে একাধিকবার ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে ৷ তরুণীকে খুন করে ফেলে দেওয়া হয় নদর্মায় ৷ নির্যাতিতার পরিবারের সদস্যরা জানান, তাঁদের মেয়ের দেহ এমনই নৃশংস অবস্থাতেই উদ্ধার করা হয় ৷

ঘটনার প্রতিবাদে নাটকীয়ভাবে সাংবাদিক বৈঠক করে সুবিচার চেয়েছেন ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে তাঁকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদের আর্তনাদ, "হে মর্যাদা পুরুষোত্তম রাম, হে মা সীতা, আপনারা কোথায়? আমি দিল্লি যাব। লোকসভায় এই ইস্যুতে সরব হব। সুবিচার না পেলে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব। এভাবে যদি আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।"

ফৈজাবাদের সাংসদের এই নাটকীয় সাংবাদিক সম্মেলনের নেপথ্যে অবশ্য অনেকেই মিল্কিপুরের উপনির্বাচনের অঙ্ক দেখছেন। অবধেশ প্রসাদ সাংসদ হওয়ার আগে এই মিল্কিপুরেরই বিধায়ক ছিলেন অবধেশ প্রসাদ। বিজেপি এবার যেন তেন প্রকারে এই আসনটি সমাজবাদী পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে।

 ঘটনার পরেই মুখ খুলেছেন সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব। প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এই 'অমানবিক ঘটনায়' প্রকৃতই আঘাত পেয়েছে তাঁর দল।

দলিত তরুণীকে নিয়ে পোস্ট (রাহুল গান্ধির এক্স)একই সুর বিরোধী দলনেতা রাহুল গান্ধির গলাতেও। ঘটনায় অবিলম্বে তদন্ত দাবি করে দোষীদের কড়া শাস্তি চেয়েছেন রাহুল।

ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "বিজেপির জঙ্গলরাজে দলিত, আদিবাসী, গরিব এবং পিছিয়ে পড়া শ্রেণির আর্তনাদ শোনার কেউ নেই ! এখন দলিতদের উপর অত্যাচারের আর এক নাম উত্তরপ্রদেশ সরকার !"

Your Opinion

We hate spam as much as you do