প্রশাসন সূত্রের খবর, নির্বাচনী বিধি অনুযায়ী কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। অভিনব ভট্টাচার্যের ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ ছিল, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনের পরিপন্থী। এই ‘স্বার্থের সংঘাত’-এর কারণেই তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।
সরকারের সাথে ব্যাবসা ,কৃষ্ণনগর উঃ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, বিকল্প এল!
10 April 2026
শান্তিপুরের জনসভা থেকে দিন কয়েক আগেই যাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন খোদ তৃণমূলনেত্রী। সেই অভিনব ভট্টাচার্যের প্রার্থীপদ ঘিরেই তৈরি হয় চরম অনিশ্চয়তা। রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত আইনি জটিলতায় কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং অফিসার। জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারার কোপে পড়েই থমকে গেল অভিনবর নির্বাচনী দৌড়।
৯-এ ধারার ফাঁস ও কমিশনের পর্যবেক্ষণ
প্রশাসন সূত্রের খবর, নির্বাচনী বিধি অনুযায়ী কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। অভিনব ভট্টাচার্যের ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ ছিল, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনের পরিপন্থী। এই ‘স্বার্থের সংঘাত’-এর কারণেই তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।
‘দুর্ভাগ্যজনক’, আক্ষেপ অভিনবর
প্রার্থীপদ বাতিলের খবরে স্বভাবতই মুষড়ে পড়েছেন অভিনব। বেশি কথা না বলে শুধু বলেন, ‘‘বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’ তবে ব্যক্তিগত ধাক্কা সামলে তিনি জানিয়েছেন যে, দলের অনুগত সৈনিক হিসেবে তিনি পাশেই থাকবেন এবং নেতৃত্বের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ করবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার শান্তিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন অভিনবকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন কৃষ্ণনগর উত্তরের রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছিল।
তবে রাজনীতিতে ‘প্ল্যান বি’ বা বিকল্প রাস্তা তৈরি রাখাই দস্তুর। তৃণমূল নেতৃত্বও যে এমন পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেয়নি, তা বোঝা গেল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তের তৎপরতায়। আইনি গেরোয় অভিনব বাদ পড়তেই ময়দানে নামানো হয়েছে দলের বিকল্প প্রার্থী সোমনাথ দত্তকে। জোড়াফুল শিবিরের তরফে আগেভাগেই সোমনাথের মনোনয়নপত্র জমা রাখা হয়েছিল। ফলে অভিনবর পদ খোয়া গেলেও ওই আসনে লড়াই থেকে পিছু হটছে না শাসকদল।
এখন কৃষ্ণনগরের রাজপথে অভিনব-র বদলে সোমনাথের সমর্থনে দেওয়াল লিখন কতটা গতি পায়, সেটাই দেখার।
We hate spam as much as you do