Tranding

03:14 PM - 04 Feb 2026

Home / Politics / বসিরহাটে সন্ত্রাসের অভিযুক্ত অঞ্চলে নিরাপদর প্রচারে যথেষ্ট সাড়া

বসিরহাটে সন্ত্রাসের অভিযুক্ত অঞ্চলে নিরাপদর প্রচারে যথেষ্ট সাড়া

বসিরহাটে সন্ত্রাসের অভিযুক্ত অঞ্চলে নিরাপদর প্রচারে যথেষ্ট সাড়া

বসিরহাটে সন্ত্রাসের অভিযুক্ত অঞ্চলে নিরাপদর প্রচারে যথেষ্ট সাড়া

23 মে 2024

বসিরহাট লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে দীর্ঘদিন পর বারাসাত দুই নম্বর ব্লকের সন্ত্রাস কবলিত শাসন, আমিনপুর, দাদপুর,ধোকড়া,ভাগ্যবন্তপুর,চৌমূহা,
কীর্তিপুর, সানবেড়িয়া বাদা সহ বিভিন্ন এলাকায়  প্রচার পর্ব সারলেন বাম কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন সিপিএম নেতা আহমেদ আলী খান , কুতুবউদ্দিন আহমেদ, মহাদেব ঘোষ সহ আরও অনেকে।
বসিরহাট লোকসভা কেন্দ্রে এই অঞ্চলগুলি মূলত বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর বিরোধীরা খুব বেশি রাজনৈতিক কাজ করতে পারেনি। এইসব অঞ্চলে ভেরি দখল থেকে শুরু করে নানাভাবে সন্ত্রাস করে এলাকা দখলের অভিযোগ আছে শাসক দলের বিরুদ্ধে। শাসক দল কোন রাজনৈতিক কাজই বিরোধীদের করতে দেন না গত পঞ্চায়েত নির্বাচনে আগে এখানে সিপিআইএমের নেতৃত্বে একটি সভা হয়েছিল কিন্তু পঞ্চায়েত নির্বাচনে অবস্থার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই অঞ্চলে প্রচার পারলেন নিরাপদ সদ্দার ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা সন্দেশখালি যা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছে গত দু মাস। এবং এই কারণে নিরাপদকে পুলিশ বেশ কিছুদিন জেলবন্দি করে রেখেছে পরে অবশ্য নিরাপদ নিঃশর্ত মুক্তি হয় এবং সিপিআইএম তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত করেন রাজ্য ক্ষেতমজুর আন্দোলনের সম্পাদক হিসেবে কাজ করেন নিরাপদ সরদার। ইতিপূর্বে তিনি ২০১৬ সালে সন্দেশখালি থেকে নির্বাচিত হয়েছিলেন বিধানসভায় এ বছর নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের মুখে রয়েছে সন্দেশখালি এই অঞ্চল। সিপিআইএম ছাড়া এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থী আছেন। সবচেয়ে বড় কথা তৃণমূলের বসিরহাট কেন্দ্রে প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত এর কার্যকলাপে এলাকার মানুষ বিরক্ত সেজন্য তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী পরিবর্তন করেছে
এছাড়া হাড়োয়া এবং মিনাখা বিধানসভা কেন্দ্র যথেষ্টই সন্ত্রাসের অভিযোগ আছে যদিও বসিরহাট লোকসভায় বাদুড়িয়ায় বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণে সিপিআইএমের। যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ লড়াইয়ের মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্র মূলত তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীর মধ্যেই এখানে লড়াই সীমাবদ্ধ থাকবে বলে সকলের ধারণা

Your Opinion

We hate spam as much as you do