বিজেপি বিধায়ক বসন্ত গৌড়া পাতিল ইয়ানল সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে রাজ্য সরকারের কোভিড - 19 সময়ে সরাসরি ৪০০০০ কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগ করেছেন।তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সরাসরি এই কেলেঙ্কারির সাথে যুক্ত।
কর্নাটকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৪০০০০ কোটি কেলেঙ্কারির অভিযোগ আনলেন দলের বিধায়ক
Dec 28, 2023
কর্নাটকে বিজেপির দাপুটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং ব্যাঙ্গালোরের সরকার কোভিডের সময় যে ব্যাপক সরকারি অর্থ নয়ছয় করেছে সেই অভিযোগ আনলো দলেরই একজন বিধায়ক।
বিজেপি বিধায়ক বসন্ত গৌড়া পাতিল ইয়ানল সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে রাজ্য সরকারের কোভিড - 19 সময়ে সরাসরি ৪০০০০ কোটি টাকার কেলেঙ্কারি অভিযোগ করেছেন।তিনি বলেছেন মুখ্যমন্ত্রী সরাসরি এই কেলেঙ্কারির সাথে যুক্ত।
মঙ্গলবার তার অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী এর দূরত্ব এবং উপমুখ্যমন্ত্রী বি কে শিবকুমার এই কেলেঙ্কারির সাথে যুক্ত।
তিনি বলেন ইয়েদুরাপ্পা ৪৫ টাকার মাস্ক ৪৮৫ টাকায় বিল হয়েছে, তাতে সই করেছেন। তিনি বলেন ভাবতে পারেন এই ইয়েদুরাপ্পা নাকি কোভিডের সময় গরিবদের জন্য কাজ করেছে। ব্যাঙ্গালোরে দশ হাজার বিছানা তৈরি হয়েছে। প্রতিটি বিছানা ২০০০০ টাকায় ভাড়া দেওয়া হয়েছে যা দিয়ে দুটো বিছানা কেনা যায়“ এ সমস্ত পাবলিক একাউন্টস কমিটিতে আছে বলে তিনি জানান ৪০ হাজার কোটি টাকার ওপর কেলেঙ্কারি হয়েছে। এক এক জন রোগীর উপর ৮ থেকে ১০ লাখ টাকা বিল করা হয়েছে।
বিধায়ক বলে চোর চোরই থাকে। আমি পরোয়া করি না তারা আমার পার্টির না অন্য পার্টির!
তিনি বি কে শিবকুমারের বিরুদ্ধে ইতিমধ্যে ৫ই জানুয়ারি হাইকোর্টে হিয়ারিং আছে বলে জানান চূড়ান্ত দুর্নীতির তিনি সহযোগিতা করেছিলেন।
বিধায়ক হুমকি দেন যদি দল তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় প্রকাশ্যে এইসব বলবার জন্য, তাহলে তিনি আরো কেলেঙ্কারি ফাঁস করে দেবেন। ওদের তিনি বলেন ওদের বলুন আমি আসল সত্য উদঘাটন করব।
কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই অভিযোগ শুনে বলেন সরকার উপযুক্ত তদন্ত করবে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলেন এটা আমরা সকলেই জানি বিজেপি সরকার ছিল ৪০℅ এর সরকার। সবকিছুতেই এই সরকারের ৪০℅ কমিশন লাগতো।
We hate spam as much as you do