ত্রিপুরা সরকারে মুখ্য সচিব ও পুলিশের ডিজিকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ত্রিপুরা প্রশাসনের দুই শীর্ষকর্তাকে আদালতে হলফনামা পেশ করতে বলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে রায়ের পরও যদি কোনও প্রার্থীর নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা ভোটের প্রচারে কোন প্রার্থী বাধাপ্রাপ্ত হলে মুখ্যসচিব ও পুলিশের ডিজির অপরই দায় বর্তাবে।
ত্রিপুরায় পুর নির্বাচনের সব প্রার্থীকেই নিরাপত্তা দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
আগামী ২৫ শে নভেম্বর ত্রিপুরায় রয়েছে পৌরসভা নির্বাচন।
পুর নির্বাচনের আগে আদালতে রায়ে জোর ধাক্কা খেল বিপ্লব দেব প্রশাসন। তৃণমূলের করা মামলার পরিপ্রেক্ষিতে পুর নির্বাচনে অংশগ্রহনকারী সব প্রার্থীকেই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কোনও প্রার্থী যাতে প্রচারে বাধা না পায় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেছে আদালত। ত্রিপুরাতে পুর নির্বাচনের মুখে বারবার দলের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এই মর্মে সর্বোচ্চ আদালতে মামলা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নেত্রী সুস্মিতা দেব। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত।
এর আগে প্রধান বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় ব্যাপক সন্ত্রাসের। বিরোধী দল নেতা সিপিএম পলিটব্যুরোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আক্রান্ত হয়ে প্রতিবাদ করাতে সিপিএমের কেন্দ্রীয় দপ্তরে আগুন লাগানোর অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে।
ত্রিপুরা সরকারে মুখ্য সচিব ও পুলিশের ডিজিকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ত্রিপুরা প্রশাসনের দুই শীর্ষকর্তাকে আদালতে হলফনামা পেশ করতে বলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে রায়ের পরও যদি কোনও প্রার্থীর নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা ভোটের প্রচারে কোন প্রার্থী বাধাপ্রাপ্ত হলে মুখ্যসচিব ও পুলিশের ডিজির অপরই দায় বর্তাবে।
পুরসভা নির্বাচনের আগে লাগামহীন সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বামফ্রন্ট সহ বিজেপি বিরোধী দলগুলির। বিরোধী দলের নেতাকর্মীদের বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে এই অভিযোগে সব থেকে বেশি সরব হয়েছিল বাংলার শাসকদল তৃণমূল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির অভিযোগের সঙ্গে ত্রিপুরার তৃণমূলের করা অভিযোগের সাদৃশ্য দেখতে পাচ্ছেন অনেকে।
We hate spam as much as you do