Tranding

04:00 PM - 22 Mar 2026

Home / Education / গতবারের থেকে ৪ লাখ কম পড়ুয়া ২০২৩ মাধ্যমিকে পাশ ৮৬.১৫ শতাংশ, প্রথম দশে ১১৮ জন

গতবারের থেকে ৪ লাখ কম পড়ুয়া ২০২৩ মাধ্যমিকে পাশ ৮৬.১৫ শতাংশ, প্রথম দশে ১১৮ জন

এদিকে এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭ নম্বর। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এদিকে এবারের মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের পড়ুয়া শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়া তৃতীয় স্থানে ৬ জন আছেন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা।

গতবারের থেকে ৪ লাখ কম পড়ুয়া ২০২৩  মাধ্যমিকে পাশ ৮৬.১৫ শতাংশ, প্রথম দশে ১১৮ জন

গতবারের থেকে ৪ লাখ কম পড়ুয়া ২০২৩  মাধ্যমিকে পাশ ৮৬.১৫ শতাংশ, প্রথম দশে ১১৮ জন
 
19 May 2023, 

এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হল পর্ষদের তরফে। এবছরের পরীক্ষায় পাশ করেছেন ৮৬.১৫ শতাংশ। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারের পরীক্ষায় পাশ করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী।
এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ করা হল পর্ষদের তরফে। এবছরের পরীক্ষায় পাশ করেছেন ৮৬.১৫ শতাংশ।  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারের পরীক্ষায় পাশ করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে ৭৬ শতাংশ পাশ করেছেন এবারের পরীক্ষায়। তফসিলি জাতিভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ৮৫ শতাংশের বেশি পড়ুয়া। 

এদিকে প্রথম দশে ১৬ জেলার ১১৮ জন স্থান পেয়েছেন। মালদা থেকে সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন বলে জানা গিয়েছে পর্ষদের তরফে। মালদার মোট ২১ জন প্রথম দশে স্থানে পেয়েছেন। এদিকে এবারে ১৩.৩৭ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি। এদিকে এবারও জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর। এরপর তালিকায় আছে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থানে।

এদিকে এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭ নম্বর। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এদিকে এবারের মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের পড়ুয়া শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়া তৃতীয় স্থানে ৬ জন আছেন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা।

মেধা তালিকা 

প্রথম:

প্রথম হয়েছে কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। পেয়েছে ৬৯৭ নম্বর।

দ্বিতীয়:  ২ জন। 

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল ও মালদহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফত হাসান। দু’জনেই পেয়েছে ৬৯১।

তৃতীয়: ৬ জন 

মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছে। সকলের প্রাপ্ত নম্বর ৬৯০। টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক মণ্ডল, বেড়াচাঁপা হাইস্কুলের ছাত্র সৌম্যদীপ মণ্ডল। এছাড়াও মালদহের রামকৃষ্ণ মিশন থেকে চারজন তৃতীয় হয়েছে। তারা হল, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, মাহির হাসান ও মহম্মদ ইমতিয়াজ।

চতুর্থ: ৪জন 

বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালয় ছাত্রী সমাদৃতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনীশ বারুই, পূর্ব মেদিনীপুর রঘুনাথ বাড়ি রামতারক স্কুলের তুহিন বেরা ও বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চম: ৯ জন 

তাদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৮। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে দু’জন ষষ্ঠ স্থানে আছে। অরিজিৎ মণ্ডল ও শুভজিৎ দে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আঢো, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের ছাত্র ঈশান পাল, বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল, চঞ্চলরানি গার্লস হাইস্কুলের ছাত্রী অনুশ্রেয়া দাস, মালদহের এসি ইনস্টিটিউশনের ছাত্র শুভজিৎ দেব, বনগাঁ কুমুদিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিদিশা কুন্ডু।

Your Opinion

We hate spam as much as you do