আবেদনে বলা হয় গণমাধ্যমের মুখ বন্ধ করার পরিকল্পনা হচ্ছে , যদি তা সরকারের পছন্দের না হয় । পরিষ্কার বলা হয় বিনোদ দুয়ার বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত , এবং এই কোভিড মহামারীর সময় সরকারের কার্যকলাপ ও ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ।
সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে বিজেপির আনা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
দেশের উচ্চতম আদালত সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সরাসরি প্রখ্যাত সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে আনা দেশদ্রোহ মামলা খারিজ করে দিয়েছে । সুপ্রিম কোর্ট বলেছে ১৯৬২ এর নির্দেশ নামা অনুসারে প্রত্যেক সাংবাদিক এই অভিযোগ মুক্ত । বিনোদ হিমাচল প্রদেশে এই দেশদ্রোহ মামলায় অভিযুক্ত হয়েছিলেন কারন তিনি কেন্দ্রিয় সরকারের কোভিড মোকাবিলার তীব্র সমালোচনা করেন , একজন বিজেপি নেতা শ্যাম এই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন দেশদ্রোহ , জনগণের মধ্যে বিশৃঙ্খলা , উত্তেজক বক্তব্য ছাপা এবং খারাপ ব্যবহার এই নিয়ে সিমলা জেলার কুমারসেন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ।শ্যাম অভিযোগ করেন সাংবাদিক দুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন তিনি ভোটে জেতার জন্য মৃত্যু এবং সন্ত্রাসবাদী আক্রমণকে ব্যাবহার করেছেন । ৬ই মে বিনোদের বিরুদ্ধে এই অভিযোগ এলে তাকে সদুত্তর দিতে বলা হয় ।
সুপ্রিম কোর্ট থেকে মুক্তির পর দুয়া বলেন স্রেফ একটা হয়রানি করার জন্য এই অপূরণীয় ক্ষতি করা হল । তার প্রস্তাব প্রত্যেক রাজ্য সরকারের একটা কমিটি গঠন করা হক, ১০ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে এই অভিযোগ এলে সেই কমিটি তা ক্ষতিয়ে দেখে যদি সম্মতি দেয় তবেই কোর্ট তা গ্রহণ করবেন । যদিও সুপ্রিম কোর্ট এই প্রস্তাব খারিজ করে দেয় । তিনি সংবিধানের ১৯(১)(ক)ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করেন ।
আবেদনে বলা হয় গণমাধ্যমের মুখ বন্ধ করার পরিকল্পনা হচ্ছে , যদি তা সরকারের পছন্দের না হয় । পরিষ্কার বলা হয় বিনোদ দুয়ার বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত , এবং এই কোভিড মহামারীর সময় সরকারের কার্যকলাপ ও ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ।
We hate spam as much as you do