। ব্যাঙ্ক কর্পোরেটের সম্পূর্ণ অধীনে চলে গেলে জনস্বার্থ বিপন্ন হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারনা । প্রসঙ্গত সম্প্রতি ২০২১ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৃহৎ ব্যাঙ্ককে বেসরকারিকরণের প্রস্তাব রেখেছেন।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে ১৫-১৬ মার্চ সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট
আগামী ১৫-১৬ মার্চ দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক বন্ধ থাকছে। দেশের সরকার ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চায়। এর বিরুদ্ধেই সমস্ত ব্যাঙ্ক কর্মচারীদের ইউনিয়ন ও অ্যাসোসিয়েসন গুলো এই ধর্মঘট আহ্বান করেছে। ১৯৬৯ সালে ইন্দিরা গান্ধী সরকার দেশের সমস্ত ব্যাঙ্ক জাতীয়করণ করেন।।বিশেষজ্ঞদের মতে এ ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত । বামপন্থীদের সাথে জাতীয় কংগ্রেসের তীব্র রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও এই পদক্ষেপ সমর্থন করেন। ভারতবর্ষের মত এইরকম বিশাল দেশে দরিদ্র মানুষকে ব্যাঙ্কের পরিষেবা পৌঁছে দিতে গেলে তা রাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন । এছাড়া মধ্যবিত্ত মানুষের সীমিত অর্থের নিরাপত্তা এক গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাঙ্ক কর্পোরেটের সম্পূর্ণ অধীনে চলে গেলে জনস্বার্থ বিপন্ন হবে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারনা । প্রসঙ্গত সম্প্রতি ২০২১ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৃহৎ ব্যাঙ্ককে বেসরকারিকরণের প্রস্তাব রেখেছেন।
নিম্নে উল্লিখিত সংগঠনগুলি Indian Bank Association এবং United Forum of Bank Unions এর মঞ্চে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করে এই দুদিন ব্যাপী ধর্মঘট আহ্বান করেছেন। অংশগ্রহণকারী সংগঠন- --
All India Bank Employees Association (AIBEA), All India Bank Officers' Confederation (AIBOC), National Confederation of Bank Employees (NCBE), All India Bank Officers' Association (AIBOA), Bank Employees Federation of India (BEFI), Indian National Bank Employees' Federation Federation of Canara Bank Employees' Congress (INBEF), Indian National Bank Officers' Congress (INBOC), National Organisation of Bank Workers (NOBW), National Organisation of Bank Officers (NOBO), All India Nationalised Bank Officers' Federation Canara Bank Officers' Association (Regd.) (AINBOF)
ছবি - Times now
We hate spam as much as you do