Tranding

12:18 PM - 04 Feb 2026

Home / National / ‘দলিত মহিলাকে স্পর্শ করার প্রশ্নই নেই ' ,অভিযুক্তকে জামিন দিয়ে বিতর্কিত মন্তব্য কেরল আদালতের এক বিচারক

‘দলিত মহিলাকে স্পর্শ করার প্রশ্নই নেই ' ,অভিযুক্তকে জামিন দিয়ে বিতর্কিত মন্তব্য কেরল আদালতের এক বিচারক

এই মামলার রায় দিতে গিয়েই বিচারক এস কৃষ্ণ কুমার বলেছেন, ‘‌অভিযুক্ত আগে থেকেই জানতেন, ওই মহিলা তফসিলি জাতিভুক্ত। সেই কথা জানার পরেও তিনি মহিলাকে স্পর্শ করবেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়।’‌ এরপরই বিচারকের সংযোজন, ‘‌সমাজের চোখে ওই লেখকের সম্মান নষ্ট করতেই এই অভিযোগ আনা হয়েছে।

‘দলিত মহিলাকে স্পর্শ করার প্রশ্নই নেই ' ,অভিযুক্তকে জামিন দিয়ে বিতর্কিত মন্তব্য কেরল আদালতের এক বিচারক

দলিত মহিলাকে স্পর্শ করার প্রশ্নই নেই ' ,অভিযুক্তকে জামিন দিয়ে বিতর্কিত মন্তব্য কেরল আদালতের এক বিচারক

 ১৯ আগষ্ট ২০২২ 

তিনি তফশিলী মহিলা। তা জেনেও তাঁকে স্পর্শ করবে অভিযুক্ত। একথা বিশ্বাসযোগ্য নয় মোটেই। এমনই মন্তব্য করে বসলেন কেরলের এক আদালতের বিচারক। এটা ঘটনা, মাত্র দু’দিন আগেই ওই বিচারক রায় দিয়েছিলেন, অভিযোগকারিণীর পোশাক নাকি যৌন আবেদনমূলক। আর তাই ধর্ষণের অভিযোগ ধোপে টিকবে না। সেই মামলায় দু’‌দিন পরেই বিস্ফোরক রায় দিলেন বিচারক।  এটা ঘটনা, ৭৪ বছর বয়সি লেখক ও সমাজকর্মী সিভিক চন্দ্রনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক দলিত লেখিকা। 


২ আগস্ট কোঝিকোড়ের আদালতে মামলা দায়ের করা হয়েছিল। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও আদালতের নির্দেশে জামিনে রয়েছেন চন্দ্রন। এই মামলার রায় দিতে গিয়েই বিচারক এস কৃষ্ণ কুমার বলেছেন, ‘‌অভিযুক্ত আগে থেকেই জানতেন, ওই মহিলা তফসিলি জাতিভুক্ত। সেই কথা জানার পরেও তিনি মহিলাকে স্পর্শ করবেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়।’‌ এরপরই বিচারকের সংযোজন, ‘‌সমাজের চোখে ওই লেখকের সম্মান নষ্ট করতেই এই অভিযোগ আনা হয়েছে।

 

সিভিক চন্দ্রন নিজেই পিছিয়ে পড়া মানুষের স্বার্থে বহুদিন ধরে আন্দোলন করছেন। তিনি জানতেন যে অভিযোগকারিণী পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত। সেই কথা মাথায় রেখেই অভিযুক্তকে সমস্ত দায় থেকে নিস্কৃতি দেওয়া যায়।’‌ এটা ঘটনা, গত বুধবারই চন্দ্রনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছিল। তখন বিচারক জানিয়েছিলেন, অভিযুক্ত চন্দ্রন এতটাই বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম যে তাঁর পক্ষে ওই তরুণীর উপরে গায়ের জোর খাটানো সম্ভব নয়। 

Your Opinion

We hate spam as much as you do